সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
এনসিপিসহ ৩টি দলের নতুন নির্বাচনী জোট ঘোষণা ৫ বছরের প্রেমের ইতি, বিয়ে হচ্ছে না স্মৃতি–পলাশের ঢাকায় আসবে ফিফা বিশ্বকাপ ট্রফি সুন্দর ভবিষ্যৎ গড়তে গুণগত শিক্ষার বিকল্প নাই জানালো রংপুরে পররাষ্ট্র উপদেষ্টা কুড়িগ্রামে হাজীদের নিয়ে গঠিত ‘যিয়ারাতুল হারামাইন’ সংগঠনের প্রথম বছর পূর্তি পালিত নির্বাচন যত বিলম্ব হবে সংকট তত বাড়বে বললো কুড়িগ্রামে মাহমুদুর রহমান মান্না কুড়িগ্রামে স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত এমপিও স্থগিত, স্বীকৃতি বাতিল হচ্ছে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের বিদেশ থেকে পোস্টাল ভোট দিতে নিবন্ধন করেছেন ২ লাখ ২৩ হাজার প্রবাসী ১১৮১ কোটি ৫০ লাখ টাকার জনস্বাস্থ্য প্রকল্প ঝুলছে
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

ভারতের কীর্তি ফাঁস করেছি, বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

আবারও ভারতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি দাবি করে বলেছেন, শুল্ক ইস্যুতে তিনি নয়াদিল্লির পর্দা ফাঁস করেছেন।-খবর তোলপাড়।

শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে আবার শুল্ক নিয়ে ভারতকে কটাক্ষ করে ট্রাম্প বলেন, তিনি এসে ভারতের এত দিনের ‘কীর্তি’ ফাঁস করে দিয়েছেন। নয়াদিল্লি এবার শুল্ক কমাতে বাধ্য হবে।

ট্রাম্পের কথায়, “ভারত আমাদের ওপর অনেক শুল্ক চাপায়, অনেক। ভারতে কিছু বিক্রি করা যায় না। তবে এখন তারা শুল্ক কমাতে সম্মত হয়েছে। কারণ অবশেষে কেউ অন্তত তাদের পর্দা ফাঁস করছে।”

এদিন শুধু ভারত নয়, শুল্কের প্রশ্নে একাধিক দেশের বিরুদ্ধেই তোপ দেগেছেন ট্রাম্প। তিনি জানান, ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে চীন, ব্রাজিল কিংবা প্রতিবেশী মেক্সিকো এবং কানাডা মার্কিন পণ্য থেকে বিপুল পরিমাণ শুল্ক আদায় করে।

ভারতে শুল্কের পরিমাণ ১০০ শতাংশেরও বেশি। কোনও কোনও পণ্যের ক্ষেত্রে ২০০ শতাংশের কাছাকাছি শুল্ক নেয় নয়াদিল্লি। এই নীতিকে ‘অন্যায়’ বলে উল্লেখ করেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের প্রতি বিভিন্ন দেশের এই শুল্কনীতির পাল্টা ‘পারস্পরিক শুল্ক’ আরোপের কথা জানিয়েছেন তিনি। যেসব দেশ আমেরিকার পণ্যে বেশি শুল্ক নেয়, সেই দেশগুলোর ওপর পাল্টা শুল্ক আরোপ করবে আমেরিকাও। এই নীতি আগামী ২ এপ্রিল থেকে চালু করা হতে পারে। ভারতের ওপরেও বাড়তি শুল্ক চাপাতে পারে যুক্তরাষ্ট্র। সূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া, ইকোনমিক টাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর