শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম
নির্বাচনের প্রচারে প্রতিশ্রুতির ফুলঝুরি প্রার্থীদের কেরানীগঞ্জে গুলিবিদ্ধ বিএনপি নেতা, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে খেলবে কারা নির্বাচনে জিততে পারবে না জামায়াত জানালো ভারতের সাবেক হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা রংপুরে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উলিপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার নড়াইলে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গণভোটের পঞ্চগড়-০২ আসনের অ্যাম্বাসেডর হলো এনসিপির শিশির আসাদ উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু শ্রীবরদীতে বিএনপি’র নির্বাচনী কার্যালয় উদ্বোধন
শোকার্ত:

কুড়িগ্রামে মোটরসাইকেল চোরের গণ ধোলাই

প্রকাশের সময়: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫


এমএ মন্ডল এটম:

কুড়িগ্রামের টগরাইহাটে ইফতারের সময় মোটরসাইকেল চুরি করতে জনতার হাতে ধরা পড়েছে বাবু নামের এক পেশাদার চোর। বৃহস্পতিবার (১৩ মার্চ) জেলায় টগরাইহাট প্রতাপ মৌজার আব্দুল জলিলের বাড়িতে ইফতারের সময় লক ভেঙ্গে মোটরসাইকেল চুরি করার সময় জনতার হাতে ধরা পড়ে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী আতিকুর রহমান পল্টু জানান, আব্দুল জলিলের পুত্র নাজমুল বাড়ির উঠানে মোটরসাইকেল রেখে ঘরের মধ্যে ইফতার করছিল এবং তার বাবা পার্শ্ববর্তী মসজিদে ইফতারের জন্য গিয়েছিল। মাগরিবের আজানের সময় নাজমুল মোটরসাইকেলের লক ভাঙ্গার শব্দ শুনে জানালা দিয়ে বাহিরে উকি মেরে দেখে তার মোটরসাইকেলে একজন লোক। সে তাৎক্ষণিকভাবে বের হলে চোর দৌড়ে পালানোর চেষ্টা করে এবং সে পিছু ছোটে এক পর্যায়ে মেজর (অবঃ) আব্দুল সালামের বাড়ির কাছে তাকে ধরে ফেললে উপস্থিত জনতা গণ ধোলাই শেষে পুলিশের হাতে সোপর্দ করে।

মোটরসাইকেল চোর বাবু জেলার রাজারহাট উপজেলার স্বরুপচামারু মৌজার মফিজুল পুলিশের বড় ছেলে। সে বিভিন্ন সময়ে মোটরসাইকেল চুরি করতে ধরা পড়েছে বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর