বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার টন ডিজেল পৌঁছালো পার্বতীপুরে সভাপতি সফি খান, সাধারণ সম্পাদক মাহফুজার কুড়িগ্রাম প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে কমিটি ঘোষণা কুড়িগ্রামে অটোরিক্সার ধাক্কায় প্রাণ গেল বাই-সাইকেল আরোহীর জ্বালানি সংকট: দু’টি পেট্রোল পাম্প বন্ধ, ভোগান্তিতে কৃষক ও যানবাহন চালক রাজারহাটে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম, মায়ের দুধের অভাব ও দারিদ্র্যে নবজাতকদের খাবার জোগাড়ই বড় চ্যালেঞ্জ ফাামিলি কার্ডের উদ্বোধন, সাড়ে ৩৭ হাজার নারী পাচ্ছে ফাামিলি কার্ড উলিপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা অনুষ্ঠিত আইএসডিই এর উদ্যোগে কিং সালমান মানবিক সহায়তায় ৬০ হাজার পরিবারে খাবার প্যাকেট বিতরণ অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে বদলগাছী উপজেলা প্রেসক্লাবের সদস্য উজ্জল বহিষ্কার উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
সংসদ নির্বাচন:
https://www.banglaconverter.org/election

৯ মিনিটেই পশ্চিমাঞ্চলের ট্রেনের ১৫ হাজার টিকিট শেষ

প্রকাশের সময়: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

আসন্ন ঈদুল ফিতরের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ থেকে। টিকেট বিক্রি শুরুর প্রথম ৯ মিনিটের মধ্যেই পশ্চিমাঞ্চলের বেশিরভাগ অগ্রিম টিকিট শেষ হয়ে গেছে। বাকি ট্রেনগুলোর ৪/৫টি করে টিকিট এখনো অনলাইনে পাওয়া যাচ্ছে।

শুক্রবার (১৪ মার্চ) সকাল ৮টা থেকে দেওয়া হয় আগামী ২৪ মার্চের টিকিট। এসময় দেওয়া হয় রেলওয়ের পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট।-খবর তোলপাড়।

সকাল ৮টার কিছুক্ষণ পর রেলসেবা অ্যাপসে দেখা যায়, উত্তরাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর সব টিকিট বিক্রি হয়ে গেছে। একই অবস্থা ঢাকা-রাজশাহী ও ঢাকা-খুলনা রুটের ট্রেনের।

এ বিষয়ে জানতে চাইলে গণমাধ্যমে কমলাপুর রেলস্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন জানান, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ২০টি আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। এ অঞ্চলে প্রায় ১৫ হাজার ৭৭৩টি টিকিট বিক্রি হবে। টিকিট বিক্রির ৮ থেকে ৯ মিনিটের মধ্যে মোটামুটি সব টিকিট বিক্রি হয়ে গেছে। যাত্রীদের চাহিদার তুলনায় টিকিটের সংখ্যা কম হওয়ায় সবাই টিকিট পাচ্ছে না।

দুপুর ২টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনগুলোর টিকিট। টানা সাতদিন চলবে আগাম টিকিট বিক্রির কার্যক্রম।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল ১৫ মার্চ বিক্রি করা হবে ২৫ মার্চের অগ্রিম টিকিট। পর্যায়ক্রমে ২৬ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৬ মার্চ। ২৭ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৭ মার্চ। ২৮ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৮ মার্চ। ২৯ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৯ মার্চ এবং ৩০ মার্চের টিকিট বিক্রি করা হবে ২০ মার্চ।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, চাঁদ দেখার ওপর ভিত্তি করে ৩১ মার্চ, ১ ও ২ এপ্রিলের টিকিট বিক্রি করা হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর