শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম
নির্বাচনের প্রচারে প্রতিশ্রুতির ফুলঝুরি প্রার্থীদের কেরানীগঞ্জে গুলিবিদ্ধ বিএনপি নেতা, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে খেলবে কারা নির্বাচনে জিততে পারবে না জামায়াত জানালো ভারতের সাবেক হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা রংপুরে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উলিপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার নড়াইলে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গণভোটের পঞ্চগড়-০২ আসনের অ্যাম্বাসেডর হলো এনসিপির শিশির আসাদ উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু শ্রীবরদীতে বিএনপি’র নির্বাচনী কার্যালয় উদ্বোধন
শোকার্ত:

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্তে ভারত থেকে পাচার হওয়া অস্ত্র ও গোলাবারুদ আটক

প্রকাশের সময়: শনিবার, ১৫ মার্চ, ২০২৫

জেলা সংবাদদাতা, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা সীমান্তে পাশ্ববর্তী দেশ ভারত হতে পাচার হওয়া অস্ত্র ও গোলাবারুদ আটক করেছে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি)।

শনিবার (১৫ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব-উল হক।
এর আগে শুক্রবার (১৪ মার্চ) রাত বারোটার দিকে উপজেলার পাথরডুবী ইউনিয়নের দিয়াডাঙ্গা বিওপির আওতাধীন পিলার ৯৮৫/৩ এস এর নিকট থেকে এই অস্ত্র ও গোলাবারুদ আটক করা হয়

বিজিবি সূত্র জানিয়েছে, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ মাহবুব উল হকের নেতৃত্বে ব্যাটালিয়ন সদর এবং দিয়াডাঙ্গা বিওপির ১৯ সদস্যের বিশেষ টহলদল গোপনে অবস্থান নেয়। এসময় কিছু ব্যক্তিকে ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে এবং তাদের আচরণবিধি সন্দেহ হওয়ায় টহলদল উক্ত ব্যক্তিদেরকে আটকের জন্য ধাওয়া করলে তাদের সাথে থাকা মালামাল ফেলে ভারতের অভ্যন্তরে দৌড়ে পালিয়ে যায়। টহলদল উক্ত স্থানে তল্লাশি চালিয়ে ৮লক্ষ ২৬ হাজার ২শত টাকা মুল্যের মালিকবিহীন অস্ত্র ও গুলি ও মোটরসাইকেল উদ্ধার করে বিজিবি।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবি এর অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানান, সীমান্তে সকল প্রকার চোরাচালান ও অস্ত্র পাচার রোধে বিজিবি তৎপর রয়েছে। ইতিমধ্যে প্রতিটি বিওপির সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর