রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
এ বছরেই রাজারহাট রেল স্টেশন প্লাটফর্ম নির্মাণ, যাত্রী ছাউনি, লুপ লাইন চালুর ব্যবস্থা করা হবে: রাজারহাটে রেলের মহাপরিচালক নির্বাচনের প্রচারে প্রতিশ্রুতির ফুলঝুরি প্রার্থীদের কেরানীগঞ্জে গুলিবিদ্ধ বিএনপি নেতা, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে খেলবে কারা নির্বাচনে জিততে পারবে না জামায়াত জানালো ভারতের সাবেক হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা রংপুরে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উলিপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার নড়াইলে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গণভোটের পঞ্চগড়-০২ আসনের অ্যাম্বাসেডর হলো এনসিপির শিশির আসাদ উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
শোকার্ত:

রাজারহাটে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭, শতভাগ শিশুর জন্ম নিবন্ধন ও বিবাহ রেজিষ্টেশন বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

প্রকাশের সময়: রবিবার, ১৬ মার্চ, ২০২৫

প্রহলাদ মন্ডল সৈকত:

আর নয় বাল্যবিয়ে এগিয়ে যাব স্বপ্ন নিয়ে এ প্রতিপাদ্যকে নিয়ে কুড়িগ্রামের রাজারহাটে চাইল্ড নট ব্রাইড প্রজেক্ট ও আরডিআর এস বাংলাদেশের বাস্তবায়নে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭, শতভাগ শিশুর জন্ম নিবন্ধন ও বিবাহ রেজিষ্টেশন বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

রোববার(১৬মার্চ) দুপুরে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের রতিগ্রাম বিএম উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যানন্দ যুব সংগঠনের আয়োজনে এনআরকে -টেলিথন ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের আর্থিক সহযোগীতায় ওই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.সেফারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাব রাজারহাট এর সভাপতি প্রহলাদ মন্ডল সৈকত।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন রতিগ্রাম বিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খোরশেদ আলম, মহিলা ইউপি সদস্য মোছা. মমতাজ বেগম, ফিল্ড ফ্যাসিলিটেটর মো. নজরুল ইসলাম, মোছা. নাসরিন আক্তার ও রেজাউল করিম এবং বিদ্যানন্দ যুব সংগঠনের সভাপতি তানভীর হাসান জয় প্রমূখ। পরে ঝুঁকিপূর্ণ শিশুদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

ক্যাম্পেইনে বিদ্যানন্দ ইউনিয়নের ঝুঁকিপূর্ণ শিশু, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর