বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম
কুয়াশার সঙ্গে আসছে শৈত্যপ্রবাহ, বাড়বে দুর্ভেোগ ২৮ কুড়িগ্রাম-৪ আসনের “জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে” তথ্য গোপনের অভিযোগ উঠেছে বদলগাছী উপজেলা প্রেসক্লাবের অভিষেক মোটরসাইকেল কিনে না দেয়ায় গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করলো স্কুলছাত্র নড়াইলে ইট ভাটায় অভিযানে ২ লাখ টাকা জরিমানা নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত ভূমিকম্পজনিত ক্ষয়ক্ষতি এড়াতে ১০ সুপারিশ দিরো এডাব ও ক্যাপস রাজারহাটে লাঠিয়ালের পাঠ সার্বজনীন মহাদেব মন্দিরে মহাদেব পূজা ও মিলন মেলা অনুষ্ঠিত রাজারহাটে গলায় রশি দিয়ে দুই সন্তানের জননীর আত্মহত্যা কু‌ড়িগ্রা‌মে ট্রা‌কের ধাক্কার সাবেক সেনা সদস্যর মৃত‌্যু, ছে‌লে আহত
শোকার্ত:

সংবর্ধনা অনুষ্ঠানে হামজা, ‘আপনারা আইছইন দেখবার লাগি, ভালা লাগছে’

প্রকাশের সময়: সোমবার, ১৭ মার্চ, ২০২৫

লাল সবুজের জার্সিতে খেলতে সোমবার নিজ দেশে এসেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী। সিলেট থেকে নিজ গ্রাম হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাটে পৌঁছার পর সেখানে তাকে দেওয়া হয়েছে সংবর্ধনা।-খবর তোলপাড়।

সোমবার বিকাল ৩টা ৩৫ মিনিটে পিত্রালয়ে পৌঁছান হামজা চৌধুরী। পরে বাড়ির পার্শ্ববর্তী মাঠেই সংবর্ধনার আনুষ্ঠানিকতা সারেন স্নানঘাট গ্রামবাসী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন তারকা ফুটবলার হামজা চৌধুরী ও হবিগঞ্জ-১ আসনের সাবেক এমপি, কেন্দ্রীয় বিএনপির সদস্য শেখ সুজাত মিয়া।

এ সময় হামজা চৌধুরী সিলেটি ভাষায় বলেন, ‘আপনারা সব যে আইছইন আমারে দেখবার লাগি, আমার ভালা লাগছে।’ পরে তিনি ‘বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ’ বলে স্লোগানও দেন।

সোমবার যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে হামজা চৌধুরী ও তার পরিবারের সদস্যদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি বোয়িং বেলা পৌনে ১২টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। হামজার অবতরণের পর তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা। হামজার আগমনকে কেন্দ্র করে বিমানবন্দরের আশপাশে বিরাজ করছিল উৎসবমুখর পরিবেশ।

হামজা চৌধুরী তার স্ত্রী, সন্তান, মা ও ভাইদের নিয়ে বিমানবন্দর থেকে সড়কপথে পিত্রালয় হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামের উদ্দেশে যাত্রা শুরু করেন। যাত্রাপথে ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন স্থানে ইংলিশ ফুটবলারকে ফুলেল শুভেচ্ছা জানান ভক্ত-অনুসারীরা। তার আগমনকে ঘিরে নিজ এলাকায় পথে পথে মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো।

এদিকে, হামজা চৌধুরী ও তার পরিবারের নিরাপত্তাসহ সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করছে বাফুফে।

আগামী ২০ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে খেলতে জাতীয় দলের সঙ্গে দেশ ছাড়বেন তিনি। সবকিছু ঠিক থাকলে আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে অভিষেক হবে তার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর