সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম
নির্বাচন ডাকাতি বন্ধে ব্যবস্থা নিতে হবে জানালো বাংলাদেশের প্রধান উপদেষ্টা পিরোজপুর পুলিশের অভিযানে ২২টি মোবাইল ও বিকাশ প্রতারণার ১৮ হাজার টাকা উদ্ধার ফেনীর দাগনভূঞায় অটোরিকশা চালকের লাশ উদ্ধার নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে স্থানীয় ব্যবসায়িকদের সাথে সংবেদনশীলতা সভা অনুষ্ঠিত নড়াইলে অভিযান চলাকালে নদীতে অবৈধ জাল জব্দ করে বিনষ্ট রাজারহাটে কৃষি জমির উপরিভাগের মাটি কেটে নেয়ায় জিএমবি ইটভাটার মালিকের ৪লাখ টাকা জরিমানা আদায় রংপুর রিজিয়নে সীমান্ত নিরাপত্তায় বিজিবির সাফল্য সাড়ে ৭ কোটি টাকার মাদক ও চোরাচালান পণ্য আটক কুড়িগ্রামে তিন সন্তানের জননীর গলাকাটা লাশ উদ্ধার, স্বামী পলাতক রৌমারী সীমান্তে গুলির পর এক যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ ‘লাগামহীন’ আগ্নেয়াস্ত্র, কথায় কথায় গুলি, আতঙ্কে নেতা-কর্মী
শোকার্ত:

স্থগিত ২৩ উপজেলায় ভোট ৫ ও ৯জুন

প্রকাশের সময়: বুধবার, ২৯ মে, ২০২৪

ঘূর্ণিঝড় ও মামলার কারণে স্থগিত ২৩টি উপজেলা পরিষদ নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ ক্ষেত্রে ২০ উপজেলায় ভোট হবে আগামী ৯ জুন। আর তিন উপজেলায় ভোট হবে ৫ জুন।

বুধবার (২৯মে) ইসি সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের এসব তথ্য জানান।-খবর তোলপাড় ।

তিনি বলেন, আমরা ঘূর্ণিঝড়ের কারণে ১৮টি উপকূলীয় জেলা ও একটি পার্বত্য উপজেলার ভোট স্থগিত করেছিলাম। পরবর্তী সময়ে বিদ্যুৎ সমস্যার কারণে চাঁদপুরের দুটি উপজেলা এবং সড়ক যোগাযোগ সমস্যার কারণে খালিয়াজুড়িতে স্থগিত করেছিলাম। মোট দুবারে ২২টি উপজেলা স্থগিত করা হয়েছিল। এ ছাড়া মামলাজনিত কারণে চান্দিনার ভোট স্থগিত করা হয়েছিল।

ইসি সচিব বলেন, আজকের তফসিল অনুযায়ী চান্দিনা উপজেলা পরিষদের ভোট হবে ৫ জুন। এ ছাড়া চাঁদপুরের কচুয়া ও ফরিদগঞ্জের ভোটও ৫ জুন হবে। বাকি ২০টি উপজেলার ভোট হবে ৯ জুন।

উপজেলা ২০টি হলো-বাগেরহাট জেলার শরনখোলা, মোড়েলগঞ্জ, মোংলা; খুলনা জেলার কয়রা, পাইকগাছা, ডুমুরিয়া; বরিশালের গৌরনদী, আগৈলঝাড়া; পটুয়াখালী জেলার সদর, মির্জাগঞ্জ, দুমকী; পিরোজপুরের মঠবাড়িয়া; ভোলার লালমোহন, তজুমদ্দিন; ঝালকাঠির রাজাপুর, কাঠালিয়া; বরগুনার বামনা, পাথরঘাটা, রাঙামাটির বাঘাইছড়ি ও নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর