রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম
রাজারহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত কুড়িগ্রামে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে বাংলাদেশি নারী হস্তান্তর উলিপুরে রাতের আঁধারে অবৈধভাবে জমির মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা কুড়িগ্রামে ১৫ লাখ টাকার প্যান্ট পিস জব্দ করল বিজিবি রাজারহাটে আলুর বস্তায় মিলল ৯ কেজি গাঁজা ইরানের আইআরজিসি’র নতুন সর্বাধিনায়ক আহমাদ ওয়াহিদি ইরানের জাহাজ থেকে ২০৮ জনকে জীবিত উদ্ধার করল শ্রীলঙ্কা জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান প্রধানমন্ত্রীর গাঁজা সেবনের অপরাধে এক যুবকের ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড সাবেক উপদেষ্টা রিজওয়ানা ও খলিলুরকে গ্রেপ্তারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

বাজেট: এবারের বাড়ছে না বিড়ি-সিগারেটের কর

প্রকাশের সময়: বুধবার, ১৯ মার্চ, ২০২৫

আসন্ন বাজেটে মোবাইল অপারেটরের করপোরেট কর এবং সিগারেটের কর বাড়বে না বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বুধবার দুপুরে রাজধানীর রাজস্ব ভবনে প্রাক বাজেট আলোচনায় এ কথা জানান সংস্থাটির চেয়ারম্যান আবদুর রহমান। আলোচনায় কর কমানোর দাবি জানায় সিমেন্টসহ বেশকিছু খাত।-খবর তোলপাড়।

বিড়ি, সিগারেট, মোবাইল অপারেটর, ওষুধ এসোসিয়েশনসহ নানা খাতের প্রতিনিধিদের নিয়ে এই প্রাক বাজেট আলোচনায় বসে এনবিআর।

এতে মোবাইল অপারেটররা দাবি জানায়, করপোরেট কর ৪৫ শতাংশ থেকে কমিয়ে সাড়ে ২৭ শতাংশ করার। একই সাথে মোবাইল সিমের উপর থাকা ৩০০ টাকা কর প্রত্যাহারের দাবিও ছিল তাদের। এছাড়া, বিড়ি-সিগারেটের কর ধীরে বাড়ানোর প্রস্তাব করেন বিড়ি-সিগারেট শিল্প সমিতির প্রতিনিধিরা। এদিকে, কাস্টমস কর্মকর্তাদের হয়রানি অভিযোগ করেন ঔষধ শিল্প মালিকরা।

আলোচনায় অংশ নেওয়া একজন বলেন, ‘ইনফ্লেশন এবং ওভারঅল ইকোনমির কথা চিন্তা করে গ্র্যাজুয়ালি আস্তে আস্তে বাড়াতে হবে। এটা হঠাৎ করে এতো করা যাবে না।’

সিগারেটের প্রকোপ কমাতে মূল্যস্তর কমানোর চিন্তার কথা জানান এনবিআর চেয়ারম্যান। বিড়ি শিল্পে কর ফাঁকি বন্ধে আরও কঠোর হওয়ার কথাও জানান তিনি।

আবদুর রহমান বলেন, ‘দেশ পরিচালনার জন্য যে অর্থের জোগান দিতে হয় সেটা আমাদের দেখতে হবে। আমরা ১৮ কোটির একটি পরিবার। এখানে যার বেশি আয় থাকবে সে বেশি ট্যাক্স দেবে, আর যার আয় কম সে কম দেবে।’

ক্রেতারা পণ্য কেনাকাটার পর রিসিট সংগ্রহ না করলে সেই পণ্যের ভ্যাট সরকারের কোষাগারে আসে না বলে জানান এনবিআর চেয়ারম্যান। তাইতো গ্রাহকদের ভ্যাট রিসিট সংগ্রহ আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর