মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম
রাজারহাটে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস’২০২৫ পালিত রাজারহাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস রাজারহাটে চাইল্ড নট ব্রাইড প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত স্ত্রীসহ মুক্তিযোদ্ধা হত্যা, অজ্ঞাতনামাদের আসামি করে মামলা কুড়িগ্রামে ফিস্টুলা নির্মূল বিষয়ে সাংবাদিকদের কর্মশালা ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ধান বীজ ও সার বিতরণ রাজারহাটে তিস্তার চরাঞ্চলের ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ শিক্ষকরা সাংবাদিকতা ও ওকলাতি করতে পারবে না সংশোধিত এমপিও নীতিমালা প্রকাশ কুড়িগ্রামে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন ‘অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ত্রয়োদশ সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার লক্ষে সকলের সহযোগীতা চাইলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

রাজারহাটে চরের মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণের উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

প্রহলাদ মন্ডল সৈকত:
কুড়িগ্রামের রাজারহাটে তিস্তা নদীর চরের মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণের উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

তিনি বৃহস্পতিবার(২০মার্চ) দুপুরে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের চর গতিয়াসাম বগুড়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে তিস্থা নদীর চরের মানুষের জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ প্রদান ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

তিনি বলেন, প্রতিটি শিশু দেশের ভবিষ্যৎ। তাই তাদের শিক্ষায় সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে। এজন্য প্রতিটি শিশুকে সঠিক সময়ে স্কুলে পাঠাবেন। ইচ্ছা শক্তি থাকলে শিশুদের সুশিক্ষিত করে গড়ে তোলা সম্ভব। এসময় তিনি কৃষি থেকে শুরু করে বিভিন্ন উন্নয়ন মূখী কর্মকান্ডের উপর আলোকপাত করেন।

রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জয়ন্তী রানী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হৈমন্তী রানী রায়, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. রহমত আলী, উপজেলা আইসিটি অফিসার মো. রেজাউল করিম ও ঘড়িয়ালডাঙ্গা ইউপি সাবেক সদস্য শহিদুল ইসলাম প্রমূখ।

এর আগে প্রাণি সম্পদ, স্বাস্থ্য এবং কৃষি পৃথক পৃথক ভাবে ফ্রি ক্যাম্পেইন পরিচালনা করেন।

পরে জেলা প্রশাসক দু:স্থদের মাঝে ঈদ সামগ্রী হিসেবে ১০ কেজি চাল, ১কেজি ডাল, আধা লিটার সয়াবিন তেল, ১কেজি চিনি, ১কেজি সেমাই বিতরণ করেন। শেষে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকগণ ও তিস্তার চরাঞ্চলের মানুষজন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর