রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
এ বছরেই রাজারহাট রেল স্টেশন প্লাটফর্ম নির্মাণ, যাত্রী ছাউনি, লুপ লাইন চালুর ব্যবস্থা করা হবে: রাজারহাটে রেলের মহাপরিচালক নির্বাচনের প্রচারে প্রতিশ্রুতির ফুলঝুরি প্রার্থীদের কেরানীগঞ্জে গুলিবিদ্ধ বিএনপি নেতা, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে খেলবে কারা নির্বাচনে জিততে পারবে না জামায়াত জানালো ভারতের সাবেক হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা রংপুরে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উলিপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার নড়াইলে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গণভোটের পঞ্চগড়-০২ আসনের অ্যাম্বাসেডর হলো এনসিপির শিশির আসাদ উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
শোকার্ত:

কুড়িগ্রামে পাটচাষী প্রশিক্ষণ ও পাটবীজ বিতরণ

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

সংবাদদাতা, কুড়িগ্রাম:

কুড়িগ্রামে পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ’ শীর্ষক প্রকল্পের আওতায় চলতি ২০২৪-২০২৫ অর্থ বছরে আঁশপাট উৎপাদনকারী পাটচাষী প্রশিক্ষণ ও পাটবীজ বিতরণ -২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) কুড়িগ্রাম সদর উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর কুড়িগ্রামের আয়োজনে পাটচাষী প্রশিক্ষণ ও পাটবীজ বিতরণের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীন ।

এসময় কুড়িগ্রাম জেলার পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল আউয়াল সরকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক আসাদুজ্জামান,বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন কুড়িগ্রামের উপ-পরিচালক(টিসি) মিজানুর রহমান, কুড়িগ্রাম সদর উপজেলা কৃষি অফিসার নাহিদা আফরীন, কুড়িগ্রাম উপজেলার উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা খাদিজা খাতুন সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

প্রশিক্ষণ কর্মশালায় কৃষকের অর্থকারী ফসল পাটের আঁশ এবং পাট বীজ উৎপাদনের জন্য পাট বীজ সংগ্রহ, জমি নির্বাচন, জমি তৈরী, বীজ বপণ, আন্তপরিচর্যা, সার ও বালাই নাশক প্রয়োগ, রিবন রেটিং পদ্ধতি ও প্রচলিত পদ্ধতির উন্নত প্রয়োগ, পাটের গ্রেডিং সংরক্ষণ ও বাজারজাতকরণ পদ্ধতির বিভিন্ন দিক নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন বক্তারা।

প্রশিক্ষণ শেষে পাটচাষীদের মাঝে পাটের তৈরী ব্যাগ, সার ও পাটবীজ বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর