রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রেসক্লাব রাজারহাটের আয়োজনে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রাম ও রাজারহাটে হঠাৎ শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনায় খরচ হবে ৮১ কোটি ৭০ লাখ টাকা রংপুরসহ ৫ সিটিতে প্রশাসক নিয়োগ সোনাহাট ব্রীজে গাড়ি প্রতি ১০ টনের অধিক মালামাল বোঝাইয়ের নিষেধাজ্ঞা মানছে না কেউ ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান তিস্তা নদী শাসন ও মহাপরিকল্পনার মাধ্যমে এটিকে নিয়ন্ত্রণ করার উদ্যোগ নেয়া হবে জানিয়েছে মন্ত্রী আসাদুল হাবিব দুলু নিজ হাতে ঝাঁড়ু দিয়ে পরিষ্কার করে ‘ক্লিনিং স্যাটারডে’ পালন করলেন রাজারহাট ইউএনও রাজারহাটে হিন্দু ছাত্রীকে শ্লীলতাহানি, অভিযুক্ত স্কুল শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের লঘুচাপের বর্ধিতাংশের প্রভাব: ৫ দিন দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস
সংসদ নির্বাচন:
https://www.banglaconverter.org/election

জামালপুরে ঘোড়া জবাই ও মাংস বিক্রি বন্ধ ঘোষণা প্রশাসনের

প্রকাশের সময়: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

সংবাদদাতা, জামালপুর:

জামালপুরে ঘোড়া জবাই ও মাংস বিক্রি বন্ধ গোষণা করেছে প্রশাসন। বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে জামালপুর সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শরীফ আব্দুল বাসেত এ নির্দেশনা দেন।

বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে শহরের ইকবালপুর এলাকায় স্থানীয়রা কয়েকজন মিলে একটি ঘোড়া জবাই করে। পরে ঘোড়ার মাংসগুলো ভাগ করে নেয় তারা।

ঘোড়া জবাইয়ের খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে ৩০০টাকা কেজি মাংস বিক্রির খবরও পাওয়া যায়। এমন খবরের প্রেক্ষিতে উপজেলা প্রাণী সম্পদের কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে ঘোড়া জবাই ও মাংস বিক্রি বন্ধে সতর্ক করেন স্থানীয়দের।

স্থানীয় শান্ত মিয়া জানান, মূলত শখ করে কয়েকজন মিলে একটি ঘোড়া জবাই করে মাংস ভাগাভাগি করে নিয়েছি। কোন বিক্রির উদ্দেশ্যে ঘোড়া জবাই করা হয়নি। আর দেশের বিভিন্ন জায়গায় ঘোড়া জবাই করার খবর শুনছি, তাই আমরা ঘোড়া জবাই করছি। আজ প্রশাসনের লোকজন এসে সতর্ক করে দিয়েছে।

এ বিষয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শরীফ আব্দুল বাসেত জানান, পশু জবাই ও মাংস নিয়ন্ত্রণ আইন ২০১১ অনুযায়ী ঘোড়া জাবাই ও মাংস বিক্রি নিষেধ। অনুমতি ছাড়া যে কোন পশু জবাই করা আইনত দণ্ডনীয়।

তিনি জানান, ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে তাদেরকে সতর্ক করা হয়েছে। পরবর্তীতে যদি এমন ঘটনা ঘটে তাহলে প্রশাসনের সহায়তায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর