রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
উলিপুরে জাতীয় পার্টির ৫ নেতাকে অব‌্যাহ‌তি কুড়িগ্রাম জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক হোসেন আলীর ইন্তেকাল ভারত সীমান্তের ৬২ কারখানায় উৎপাদন হচ্ছে ফেনসিডিলের বিকল্প ৪ নেশার সিরাপ ভোটারদের উদ্বুদ্ধ করতে কুড়িগ্রামে ভ্রাম্যমাণ ট্রাকযোগে সংগীতানুষ্ঠান সীমান্তে গুলিবিদ্ধ শেষ অবধি শিশু আফনান মারা গেল প্রেমের সপ্তাহ শুরু, জেনে নেয়া যাক কোন দিন কী দিবস? জেলের ঘানি টানতে পারলো না ঠাকুরগাঁওয়ের সাবেক এমপি রমেশ চন্দ্র সেন হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ সরকারের বিবৃতিতে যমুনায় আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোড়েনি নিউক্যাসলকে বিদায় করে ফাইনালে সিটি
ত্রয়োদশ সংসদ নির্বাচন:
[caption id="attachment_23460" align="alignnone" width="2560"] Print[/caption]

রাজারহাটে ৪৩ হাজার দুস্থ পরিবারে ভিজিএফ’র চাল বিতরণ

প্রকাশের সময়: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

প্রহলাদ মন্ডল সৈকত:

ঈদ উল ফিতর উপলক্ষে কুড়িগ্রামের রাজারহাটে ৪৩ হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার সকালে রাজারহাট ইউনিয়ন পরিষদ চত্বরে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রাজারহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ইউনিয়ন পরিষদ প্রশাসক আশাদুল হক।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে উপজেলার ছিনাই ইউনিয়ন পরিষদে ৬হাজার ৫শত ৫৪ পরিবার, ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন পরিষদে ৬হাজার ৮শত ২৪পরিবার, উমরমজিদ ইউনিয়ন পরিষদে ৬হাজার ৩শত ৫৪ পরিবার, নাজিমখান ইউনিয়ন পরিষদে ৪ হাজার ৭শত ৩৩ পরিবার, বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদে ৪হাজার ৪৮ পরিবার, চাকিরপশার ইউনিয়ন পরিষদে ৬হাজার ৮শত ৪৪ পরিবার সহ সর্বমোট ৪৩হাজার ৬১টি পরিবারের সুবিধাভোগীর জন্য জনপ্রতি ১০ কেজি করে চাল বরাদ্দ করা হয়।
ভিজিএফ চাল বিতরণী উদ্ধোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা পাট ও বস্তু উপ-সহকারী এবং ট্যাগ কর্মকর্তা রতন মিয়া।

রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো: আল ইমরান বলেন, সরকারি নির্দেশনা মেনে তালিকা প্রস্তুত ও যাচাই-বাছাই শেষে আমরা বিতরণ কার্যক্রম শুরু করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর