মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম
রাজারহাটে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস’২০২৫ পালিত রাজারহাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস রাজারহাটে চাইল্ড নট ব্রাইড প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত স্ত্রীসহ মুক্তিযোদ্ধা হত্যা, অজ্ঞাতনামাদের আসামি করে মামলা কুড়িগ্রামে ফিস্টুলা নির্মূল বিষয়ে সাংবাদিকদের কর্মশালা ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ধান বীজ ও সার বিতরণ রাজারহাটে তিস্তার চরাঞ্চলের ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ শিক্ষকরা সাংবাদিকতা ও ওকলাতি করতে পারবে না সংশোধিত এমপিও নীতিমালা প্রকাশ কুড়িগ্রামে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন ‘অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ত্রয়োদশ সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার লক্ষে সকলের সহযোগীতা চাইলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

রাজারহাটে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন অনুষ্ঠিত

প্রকাশের সময়: রবিবার, ২৩ মার্চ, ২০২৫

প্রহলাদ মন্ডল সৈকত:

কুড়িগ্রামের রাজারহাটে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক-শিক্ষিকা, সাধারণ কেয়ারটেকার, মডেল কেয়ারটেকার ও ফিল্ড সুপারভাইজাররা প্রকল্পটি স্থায়ী করণ করতে এবং বকেয়া বেতন ভাতার দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছেন।

রোববার (২৩মার্চ) দুপুর ১২টায় উপজেলা পরিষদ মডেল মসজিদ প্রাঙ্গনে মানববন্ধনে বক্তব্য রাখেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের রাজারহাট শাখার সভাপতি মোঃ আবু ইউসুফ, সাধারণ সম্পাদক মোঃ হাছিনুর রহমান, ইসলামীক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ মুরাদ হোসেন, সাধারণ কেয়ারটেকার মোঃ আঃ রহিম পাটোয়ারী, ও মডেল কেয়ারটেকার মোঃ নুরুন্নবী আহম্মেদ প্রমূখ।

বক্তারা মসিজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পটি আউটসোর্সিং এর আওতায় না নিয়ে ৮ম পর্যায়ে পাস করে সকল শিক্ষক-শিক্ষিকা সহ কর্মকর্তা-কর্মচারীদের রাজস্বখাতে নিয়ে যাওয়ার জন্য অর্ন্তবর্তী সরকারের কাছে জোর দাবী জানান। সেই সাথে বকেয়া বেতন-ভাতা দেয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। পরে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্টার নিকট স্বারকলিপি পেশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর