বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
কুয়াশার সঙ্গে আসছে শৈত্যপ্রবাহ, বাড়বে দুর্ভেোগ ২৮ কুড়িগ্রাম-৪ আসনের “জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে” তথ্য গোপনের অভিযোগ উঠেছে বদলগাছী উপজেলা প্রেসক্লাবের অভিষেক মোটরসাইকেল কিনে না দেয়ায় গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করলো স্কুলছাত্র নড়াইলে ইট ভাটায় অভিযানে ২ লাখ টাকা জরিমানা নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত ভূমিকম্পজনিত ক্ষয়ক্ষতি এড়াতে ১০ সুপারিশ দিরো এডাব ও ক্যাপস রাজারহাটে লাঠিয়ালের পাঠ সার্বজনীন মহাদেব মন্দিরে মহাদেব পূজা ও মিলন মেলা অনুষ্ঠিত রাজারহাটে গলায় রশি দিয়ে দুই সন্তানের জননীর আত্মহত্যা কু‌ড়িগ্রা‌মে ট্রা‌কের ধাক্কার সাবেক সেনা সদস্যর মৃত‌্যু, ছে‌লে আহত
শোকার্ত:

কুড়িগ্রামে ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবি

প্রকাশের সময়: রবিবার, ২৩ মার্চ, ২০২৫
Oplus_131072


আঞ্চলিক সংবাদদাতা, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের উলিপুর উপ‌জেলার তবকপুর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোখলেছুর রহমানকে অপসার‌ণের দা‌বি ক‌রে‌ছেন ওই ইউনিয়‌নের বাসিন্দারা। বরিবার (২৩ মার্চ) দুপুরে উপজেলা চত্বরে তবকপুর ইউনিয়নবাসীর আয়োজনে এ মানববন্ধন অনু‌ষ্ঠিত হয়।

ঘণ্টাব্যাপি মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন, সোহেল রানা, বকুল মিয়া, রিপন মিয়া, ছাইফুল ইসলাম, মাহফুজার রহমান, সাদেকুল ইসলাম, মাজেদ মিয়া প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, মোখলেছুর রহমান উপ‌জেলা আওয়ামী লী‌গের প্রচার ও প্রকাশনা সম্পাদক। আওয়ামী লী‌গের প্রভাব খা‌টি‌য়ে ভোট চু‌রি ইউপি চেয়ারম‌্যানের পদ বা‌গি‌য়ে নেন। তার বিরু‌দ্ধে বিভিন্ন দুর্নীতি ও চাঁদাবাজির অ‌ভি‌যোগ র‌য়ে‌ছে। অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান গত ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকার পতনের পর হতে অদ্যাবধি ইউনিয়ন পরিষদে অনুপস্থিত থাকায় পরিষদের সকল কার্যক্রম ভে‌ঙে দুর্ভোগ সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। বৈষম‌্যবি‌রোধী আন্দোল‌নে ছাত্রদের মারধ‌রের অ‌ভি‌যোগ র‌য়ে‌ছে তার বিরু‌দ্ধে। দ্রুত তা‌কে অপসারণ ক‌রে প্রশাসক ও প্যানেল চেয়ারম্যান নিয়োগের দাবি জানান তারা।

অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমি নিয়মিত ইউনিয়ন পরিষদে আসতেছি ও পরিষদের সকল কর্যক্রম ঠিকমতো পরিচালিত হচ্ছে। কিছু স্বার্থান্বেষী মহল আমার বিরু‌দ্ধে অপপ্রচার করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর