বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম
কুয়াশার সঙ্গে আসছে শৈত্যপ্রবাহ, বাড়বে দুর্ভেোগ ২৮ কুড়িগ্রাম-৪ আসনের “জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে” তথ্য গোপনের অভিযোগ উঠেছে বদলগাছী উপজেলা প্রেসক্লাবের অভিষেক মোটরসাইকেল কিনে না দেয়ায় গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করলো স্কুলছাত্র নড়াইলে ইট ভাটায় অভিযানে ২ লাখ টাকা জরিমানা নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত ভূমিকম্পজনিত ক্ষয়ক্ষতি এড়াতে ১০ সুপারিশ দিরো এডাব ও ক্যাপস রাজারহাটে লাঠিয়ালের পাঠ সার্বজনীন মহাদেব মন্দিরে মহাদেব পূজা ও মিলন মেলা অনুষ্ঠিত রাজারহাটে গলায় রশি দিয়ে দুই সন্তানের জননীর আত্মহত্যা কু‌ড়িগ্রা‌মে ট্রা‌কের ধাক্কার সাবেক সেনা সদস্যর মৃত‌্যু, ছে‌লে আহত
শোকার্ত:

পীরগঞ্জে প্রতিমা ভাংচুর, এসপি’র ঘটনাস্থল পরিদর্শন

প্রকাশের সময়: রবিবার, ২৩ মার্চ, ২০২৫


সংবাদদাতা, পীরগঞ্জ(ঠাকুরগাঁও):

রবিবার(২৩মার্চ) পীরগঞ্জ উপজেলার দক্ষিণ মছলন্দপুর গ্রামে দূষ্কৃতিকারীরা প্রতিমা ভাংচুর করেছে। ওই গ্রামের শ্রী শ্রী দূর্গা মন্ডপ মাশান কালী মন্দিরে লহ্মি, কার্তিক ও গনেশের প্রতীক আংশিক ভাংচুর করা হয়েছে।

ওই মন্দিরের সভাপতি বিমল চন্দ্র রায় জানায়, সকাল ৬টায় আমি ও এলাকার লোকজন মন্দিরে গিয়ে ভাংচুরের দৃশ্য দেখতে পাই। বিষয়টি পুলিশ প্রশাসনকে অবগত করা হলে, ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক এমপি ও থানা বিএনপির সভাপতি জাহিদুর রহমান জাহিদ, ঠাকুরগাঁও পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম (পিপিএম) দ্রুত ঘটনাস্থলে আসেন। ওই সময় পীরগঞ্জ সার্কেল এএসপি হাই সরকার, থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলাম, পুলিশ কর্মকর্তা, ৬নং পীরগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোখলেসুর রহমান চৌধুরী, সংবাদকর্মী ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম (পিপিএম) জানান, এ অপরাধের সাথে যারা জড়িত তাদেরকে সনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর