শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
ত্রয়োদশ সংসদ নির্বাচন:

ভোট দেয়ার অধিকারের জন্য আমরা দির্ঘ ১৭ বছর অপেক্ষা করেছি জানালো কাজী রওনাকুল ইসলাম টিপু

প্রকাশের সময়: রবিবার, ২৩ মার্চ, ২০২৫

তামিম সরদার, পিরোজপুর:

জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক ও পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু বলেছেন মানুষের দির্ঘ দিনের প্রত্যাশা ছিলো একটি নির্বাচন। ভোট দেয়ার অধিকারের জন্য আমরা দির্ঘ ১৭ বছর অপেক্ষা করেছি। আমরা যে স্বৈরাচারকে বিদায় বিদায় করার পরেও আমরা একটি সুষ্ঠ সুন্দর নির্বাচন পাচ্ছি না। নির্বাচন নিয়ে টাল বাহানা করলে আমরা বলতে চাই আমরা জাতীয়তাবাদী দল সহ যারা নির্বাচন করতে প্রস্তত যারা নির্বচন করতে আগ্রহী যারা নির্বাচনের মাধ্যমে একটি সুষ্ঠ সরকার গঠন করে দেশকে পরিচালনা করতে চায়। নির্বাচন নিয়ে বিদেশী চক্রান্ত আওয়ামী সৈরাচারী সরকারের বিপুল আত্নসাতের অর্থ দিয়ে আবার এদেশে বিশৃঙ্খলা করতে চায় আমরা তা কখনো হতে দিবো না।

তিনি আরো বলেন দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে আমরা সারা বাংলাদেশে কাজ করে যাচ্ছি এরই ধারাবাহিকতায় আমরা পিরোজপুরে সম্মেলনের জন্য ওয়ার্ড থেকে কাজ শুরু করেছি। আমরা ওয়ার্ড থেকে ফর্ম বিতরণ কার্যক্রম ইতিমধ্যেই শুরু করেছি। এ কার্যক্রমে মহিলা দলের ব্যাপক অংশগ্রহন থাকতে হবে আপনারে অনেক দায়িত্ব আছে। যারা মহিলা দল করতে চায় বিএনপি করতে চায় তাদেরকে ফর্ম পূরণ করাতে হবে। আপনারা আপনাদের অংশগ্রহনের মধ্যে দিয়ে বিএনপির ৩৩ শতাংশ অংশিদারিত্ব আপনার পাবেন। আমাদের নেত্রী আমাদের মা বেগম খালেদা জিয়া ও আমাদের নেতা জনাব তারেক রহমানের প্রত্যাশা।

তিনি শনিবার বিকেলে জেলা মহিলা দলের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্বস্থ্য কামনা ও তারেক রহমানের দির্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, আব্দুস সালাম।

কর্মী সভায় সভাপতিত্ব করেন জেলা মহিলা দলের সভাপতি সাহিদা বেগম, সঞ্চানলনা করেন জেলা মহিলা দলের সদস্য সচিব এ্যাডভোকেট রহিমা আক্তার হাসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর