বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম
কুয়াশার সঙ্গে আসছে শৈত্যপ্রবাহ, বাড়বে দুর্ভেোগ ২৮ কুড়িগ্রাম-৪ আসনের “জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে” তথ্য গোপনের অভিযোগ উঠেছে বদলগাছী উপজেলা প্রেসক্লাবের অভিষেক মোটরসাইকেল কিনে না দেয়ায় গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করলো স্কুলছাত্র নড়াইলে ইট ভাটায় অভিযানে ২ লাখ টাকা জরিমানা নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত ভূমিকম্পজনিত ক্ষয়ক্ষতি এড়াতে ১০ সুপারিশ দিরো এডাব ও ক্যাপস রাজারহাটে লাঠিয়ালের পাঠ সার্বজনীন মহাদেব মন্দিরে মহাদেব পূজা ও মিলন মেলা অনুষ্ঠিত রাজারহাটে গলায় রশি দিয়ে দুই সন্তানের জননীর আত্মহত্যা কু‌ড়িগ্রা‌মে ট্রা‌কের ধাক্কার সাবেক সেনা সদস্যর মৃত‌্যু, ছে‌লে আহত
শোকার্ত:

উলিপু‌রে ৫ দফা দা‌বি‌তে নদী রক্ষা ও চর উন্নয়ন অন্দোলনের মানববন্ধন

প্রকাশের সময়: সোমবার, ২৪ মার্চ, ২০২৫
Oplus_131072

আঞ্চলিক সংবাদদাতা,কু‌ড়িগ্রাম:
কুড়িগ্রামের উলিপুরে নদী খনন, নৌ বন্দর ও নৌ থানা স্থাপনসহ ৫ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ মার্চ) বিকেলে নদী রক্ষা ও চর উন্নয়ন আন্দোলন ক‌মি‌টির আয়োজনে উপজেলার ব্রহ্মপুত্র ন‌দের তী‌রে হাতিয়া ইউনিয়নের বাগুয়া অনন্তপুর ঘাটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম নদী রক্ষা ও চর উন্নয়ন অন্দোলনের প্রধান নির্বাহী ও সমন্বয়কারী এবং স্পেশাল প্রসিকিউটর (অ‌্যাসিস্ট্যান্ট অ‌্যাটর্নি জেনারেল) অ‌্যাড. এস.এম. নুরে এরশাদ সিদ্দিকী, প্রধান বক্তা ছিলেন, হাতিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএম আবুল হোসেন বিএস‌সি।

সংগঠনের প্রধান সংগঠক নূরে আলম সিদ্দিকি লাভলুর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, জেলা আহ্বায়ক আমিনুল ইসলাম আমিন, অবসরপ্রাপ্ত শিক্ষক মতিউর রহমান, আব্দুস সামাদ প্রমুখ।

চরাঞ্চলের অবহেলিত মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করণে কমিউনিটি হাসপাতালসহ নৌ অ্যাম্বুলেন্স,

চরে উৎপা‌তিত কৃষিপণ্যে নিশ্চিত করণে নৌ বন্দর চাই, হাতিয়া, বেগমগঞ্জ, বুড়াবুড়ি, সাহেবের আলগা অঞ্চলে নদী খনন করাসহ হাতিয়া, বেগমগঞ্জ, বুড়াবুড়ি, সাহেবের আলগার ইউনিয়নের সমন্বয়ে এক‌টি নৌ থানা স্থাপ‌নের দা‌বি তোলা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর