সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
ত্রয়োদশ সংসদ নির্বাচন:

প্রথমার্ধে গোলের একাধিক সুযোগ হারাল বাংলাদেশ

প্রকাশের সময়: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

ভারতের বিপক্ষে শিলংয়ে এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে হামজা চৌধুরীর লাল-সবুজের জার্সিতে অভিষেক হয়েছে। তবে শুরুর একাদশে নেই নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া।-খবর তোলপাড়।

ভারতের বিপক্ষে এই ম্যাচে প্রথমার্ধে কর্তৃত্ব করে খেলেছে বাংলাদেশ। গোল হওয়ার মতো তিনটি সুযোগ তৈরি করেছিল বাংলাদেশ। এর মধ্যে প্রথম মিনিটেই গোলবার ফাঁকা পেয়েছিল সফরকারীরা। ঠিকঠাক শট নিতে পারেননি শাহরিয়ার ইমন। তার শট জালের বাইরে চলে যায়।

পরে একই রকম সুযোগ পেয়েছিলেন রাকিব। তিনিও গোলবার ফাঁকা পেয়েছিলেন। কিন্তু দুর্বল শটের কারণে তা গোল হওয়ার মতো ছিল না। এছাড়া মোরসালিনের ক্রসে হেড থেকে গোল করার দারুণ এক সুযোগ পায় বাংলাদেশ। কাজে লাগাতে পারেনি সেটাও।

ম্যাচের প্রথমার্ধে হামজার প্রভাব ছিল চোখে পড়ার মতো। ভারতের স্ট্রাইকার সুনীল ছেত্রীকে মার্কিং করে খেলেছেন তিনি। সুনীলকে কোন সুযোগই তৈরি করতে দেননি হামজা। এছাড়া মাঠে কোন ডুয়েল অর্থাৎ প্রতিপক্ষের ফুটবলারের সঙ্গে বলের লড়াইয়ে হারেননি প্রিমিয়ার লিগের অভিজ্ঞতা সম্পন্ন এই মিডফিল্ডার। ম্যাচে প্রথমার্ধে একটি ধাক্কা খেয়েছে বাংলাদেশ। ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ।

ভারতের বিপক্ষে বাংলাদেশের শুরুর একাদশ: গোলরক্ষক: মিতুল মার্মা (গোলরক্ষক),ডিফেন্ডার: তপু বর্মণ, তারিক কাজী, সাদ উদ্দিন, শাকিল তপু, মিডফিল্ডার, হামজা চৌধুরী, মোহাম্মদ হৃদয়, মজিবর জনি, ফরোয়ার্ড: রাকিব হোসেন, শেখ মোরসালিন, শাহরিয়ার ইমন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর