রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম
রাজারহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত কুড়িগ্রামে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে বাংলাদেশি নারী হস্তান্তর উলিপুরে রাতের আঁধারে অবৈধভাবে জমির মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা কুড়িগ্রামে ১৫ লাখ টাকার প্যান্ট পিস জব্দ করল বিজিবি রাজারহাটে আলুর বস্তায় মিলল ৯ কেজি গাঁজা ইরানের আইআরজিসি’র নতুন সর্বাধিনায়ক আহমাদ ওয়াহিদি ইরানের জাহাজ থেকে ২০৮ জনকে জীবিত উদ্ধার করল শ্রীলঙ্কা জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান প্রধানমন্ত্রীর গাঁজা সেবনের অপরাধে এক যুবকের ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড সাবেক উপদেষ্টা রিজওয়ানা ও খলিলুরকে গ্রেপ্তারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

বাপ-বেটির গল্প শুনতে শুনতে আমাদের ব্রেন ওয়াশ জানালো ড. আতিক মুজাহিদ

প্রকাশের সময়: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
Oplus_131072

আব্দুল মালেক:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ বলেছেন, নতুন করে যারা ফ্যাসিবাদী করার চেষ্টা করবে তাদেরকে ইন্ডিয়া পাঠানো হবে। বিগত আওয়ামী লীগ সরকার ভারতের স্বার্থ রক্ষা করেছে। দেশটির সহায়তায় দলটি ক্ষমতায় ছিল বলে মন্তব্য করেছেন।

গতকাল বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যায় উলিপুর অডিটরিয়াম হলরুমে, জাতীয় নাগরিক পার্টি উলিপুর উপজেলা শাখার আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানে মহান শহীদ ও আহত যোদ্ধাদের স্মরণে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ড. আতিক মুজাহিদ বলেন, বিগত ১৭ বছর বাপ-বেটির গল্প শুনতে শুনতে আমাদের ব্রেনকে ওয়াশ করা হয়েছে। আফসোসের বিষয় শেখের বেটি ব্যর্থ হয়েছে। ছাত্রলীগ এমন কোনো জায়গা নেই, সব জায়গায় মানুষকে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, ধর্ষণ করেছে। সব গুম-খুনের জন্য আওয়ামী লীগের বিচার করতে হবে।

তিনি আরো বলেন, কুড়িগ্রামকে বলা হয় প্রাণের কুড়িগ্রাম। প্রাণের কুড়িগ্রামকে স্পেশাল বরাদ্দ দেওয়া হবে। এ প্রজন্ম নেতাদের পক্ষে স্লোগান দিতে দিতে শেষ হয়ে গেছে। তারা নিজেরা কর্মক্ষম হবে। শিক্ষকদের পেনশনের আট হাজার কোটি টাকা শেখ হাসিনা মেরে দিয়েছে। এই রাষ্ট্র মুজিববাদের না, এটি সকলের রাষ্ট্র বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠিত স্মরণে সভায় সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টির উলিপুর উপজেলা শাখার সংগঠক সাখাওয়াত হোসাইন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র শিক্ষার্থী তাইজুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলার সদস্য সচিব ফয়সাল আহমেদ সাগর, জাতীয় নাগরিক কমিটির উলিপুর উপজেলার সংগঠক ডা. আতা এলাহি সাগর, সদর উপজেলার সংগঠক মুকুল মিয়া, উলিপুর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হায়দার আলী মিঞা, ইসলামী আন্দোলন বাংলাদেশ উলিপুর দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক মাও. আরিফুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর