বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম
কুলির টাকায় নির্মিত সেতু : ২ যুগের দুর্ভোগের অবসান অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি ও চকলেট দিলো জাতীয় নাগরিক পার্টি এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের স্বস্তি দিতে ছাত্রদলের মানবিক উদ্যোগ তিনদিন আগে সিজার, নবজাতক রেখে পরীক্ষার হলে মা স্ট্রমি ফাউন্ডেশন নরওয়ের প্রতিনিধি দলের কুড়িগ্রামে ইএসডিও’র সীড্স কর্মসূচী পরিদর্শন আরও যেসব জেলায় তেল মিলবে ‘ফুয়েল পাশ’ অ্যাপে পাকিস্তানে আজই ইরানের সঙ্গে চুক্তি সই, ঘোষণা ট্রাম্পের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের তালিকায় মনোনয়ন পেল ১৩ জন যাত্রা শুরু করলো বগুড়া সিটি করপোরেশন পুলিশের এএসআই পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

হানিফ সংকেতের ঈদের নাটক ঘরের কথা ঘরেই থাক

প্রকাশের সময়: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

প্রতি ঈদেই বর্ণাঢ্য ইত্যাদির পাশাপাশি বরেণ্য নির্মাতা হানিফ সংকেত একটি নাটক নির্মাণ করেন। হানিফ সংকেতের এবারের ঈদের নাটকের নাম ‘ঘরের কথা ঘরেই থাক’। হানিফ সংকেতের ঈদ নাটকের নামে যেমন ভিন্নতা থাকে গল্পেও থাকে তেমনি আলাদা স্বাদ ও বৈচিত্র্য। পাশাপাশি থাকে একটি সামাজিক বক্তব্য। নাটকটি ধারণ করা হয় ফাগুন অডিও ভিশনের নিজস্ব শ্যুটিং স্পটে।-বিনোদন তোলপাড়।

শাহেদ ও সুমী স্বামী-স্ত্রী, তাদের পরিবারে প্রায় প্রতিদিনই দাম্পত্য কলহ লেগেই থাকে। প্রতিদিন তাদের চিৎকার-চেঁচামেচিতে প্রতিবেশীরা অতিষ্ঠ। শাহেদ কিছুটা শান্ত প্রকৃতির। বন্ধু-বান্ধবদের সঙ্গে সে এই সমস্যা সমাধানের উপায় নিয়ে আলোচনা করে। বন্ধুরা তার স্ত্রীর রাগ কমানোর জন্য বিভিন্ন পরামর্শ দিতে থাকে। বন্ধুদের পরামর্শ অনুযায়ী কাজ করতে গিয়ে সমস্যা আরো বাড়ে। তারপর ঘটনাচক্রে আসে এক মাস্তান। দ্রুত পরিস্থিতি পাল্টাতে থাকে। এইসব নিয়েই গড়ে উঠেছে ‘ঘরের কথা ঘরেই থাক’ নাটকের কাহিনী।

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, সামিরা খান মাহি, সালাহউদ্দিন লাভলু, আব্দুল্লাহ রানা, সাইদুর রহমান পাভেল, সুভাশিষ ভৌমিক, আঞ্জুমান আরা শিরিন, সুজাত শিমুল, সাদিয়া তানজিন, রত্না, শামীম আহমেদ, নজরুল ইসলামসহ আরো অনেকে। নাটকের সূচনা সংগীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। সুর করেছেন হানিফ সংকেত, সঙ্গীতায়োজন করেছেন মেহেদী। কণ্ঠ দিয়েছেন রাজিব।
নাটকটি ঈদের দিন রাত ০৮.৫০ মিনিটে এটিএন বাংলায় প্রচারিত হবে। নাটকটি পরিবেশিত হবে কেয়া কসমেটিকস লিমিটেড এর সৌজন্যে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর