বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
সব প্রস্তুতি সম্পন্ন—২৯৯ আসনে সব ব্যালট পৌঁছেছে জানালো ইসি সচিব দুর্নীতিতে ১৪তম থেকে ১৩তম অবস্থানে বাংলাদেশ ড. ইউনূসসহ সকল উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ: কার কেমন? নির্বাচনে ৪২ হাজার ৬৫৯টি কেন্দ্র—ঝুঁকিপূর্ণ ৫০ শতাংশ ভয় নয়—সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান: জাতির উদ্দেশে বাংলাদেশের প্রধান উপদেষ্টা নাগরিকদের দুর্বল রেখে রাষ্ট্রকে শক্তিশালী করা অসম্ভব: তারেক রহমান কুড়িগ্রামে সেনাবাহিনীর হেলিকপ্টার র‌্যাপলিং প্রদর্শন কুড়িগ্রামে ধানের শীষের প্রচারণায় রুহুল কবির রিজভী ভোটের দিন যেসব প্রতিষ্ঠান খোলা, যেগুলো বন্ধ তরুণদের হাতে ভবিষ্যৎ তুলে দেওয়ার অঙ্গীকার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বললো ডা. শফিকুর রহমান
ত্রয়োদশ সংসদ নির্বাচন:
[caption id="attachment_23460" align="alignnone" width="2560"] Print[/caption]

ভয়াবহ ভূমিকম্প: মিয়ানমারে নিহত বেড়ে ১৪৪, আহত ৭৩২ জন

প্রকাশের সময়: শনিবার, ২৯ মার্চ, ২০২৫

মিয়ানমারে ৭.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৪৪ জনে দাঁড়িয়েছে। মিয়ানমার জান্তা বাহিনীর প্রধান মিন অং হ্লাইং এর বরাত দিয়ে বিবিসির বার্মিস প্রতিনিধি দল জানিয়েছে, হতাহতের সংখ্যা আরও বাড়বে। -খবর তোলপাড়।

জান্তা প্রধান বলেন, ভূমিকম্পের ফলে রাজধানী নাই পিদোতে ৯৮ জন, সাগেইনে ১৮ এবং মান্দালেতে ৩০ জন নিহত হয়েছেন। এছাড়া আহতদের মধ্যে নাই পিদোতে ১৩২ ও সাগেইনে ৩০০ জনসহ অন্যান্য এলাকাতেও আহতের ঘটনা ঘটেছে।

এদিকে থাইল্যান্ডে উঁচু ভবন ধসে তিনজন নিহত হয়েছেন।

২০২১ সালে মিয়ানমারে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর থেকেই দেশটিতে রাজনৈতিক অস্থিরতা চলছে। এ অবস্থায় ভূমিকম্পের ফলে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলা কঠিন হয়ে পড়বে। মিয়ানমারের বিরোধী দল ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (এনইউজি) আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছে।

ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে এনইউজি জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় দ্রুত আশ্রয়, সুপেয় পানি এবং জরুরি চিকিৎসা সরঞ্জাম প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর