বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার টন ডিজেল পৌঁছালো পার্বতীপুরে সভাপতি সফি খান, সাধারণ সম্পাদক মাহফুজার কুড়িগ্রাম প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে কমিটি ঘোষণা কুড়িগ্রামে অটোরিক্সার ধাক্কায় প্রাণ গেল বাই-সাইকেল আরোহীর জ্বালানি সংকট: দু’টি পেট্রোল পাম্প বন্ধ, ভোগান্তিতে কৃষক ও যানবাহন চালক রাজারহাটে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম, মায়ের দুধের অভাব ও দারিদ্র্যে নবজাতকদের খাবার জোগাড়ই বড় চ্যালেঞ্জ ফাামিলি কার্ডের উদ্বোধন, সাড়ে ৩৭ হাজার নারী পাচ্ছে ফাামিলি কার্ড উলিপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা অনুষ্ঠিত আইএসডিই এর উদ্যোগে কিং সালমান মানবিক সহায়তায় ৬০ হাজার পরিবারে খাবার প্যাকেট বিতরণ অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে বদলগাছী উপজেলা প্রেসক্লাবের সদস্য উজ্জল বহিষ্কার উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
সংসদ নির্বাচন:
https://www.banglaconverter.org/election

আইজ অন এর ঈদ আয়োজনে তারকার মেলা

প্রকাশের সময়: রবিবার, ৩০ মার্চ, ২০২৫

ডিজিটাল প্লাটফর্ম আইজ অন (Eyes On) চাঁদরাতসহ এবারের ঈদে ছয়দিনব্যাপী আয়োজনে দারুন চমক রেখেছে। ছয় তারকার পডকাস্ট নিয়েই সাজানো হয়েছে প্লাটফর্মটির ঈদ আয়োজন। -বিনোদন তোলপাড়।

ঈদের দিন ও ঈদের তৃতীয় দিন থাকছে সবচেয়ে বড় চমক। ঈদের দিন পডকাস্ট ‘আমি আলমগীর’ শোতে নিজের অভিনীত ছবির পরিচালকদের নিয়ে বলবেন কিংবদন্তী অভিনেতা আলমগীর। ঈদের তৃতীয় দিন আরেক কিংবদন্তী সোহেল রানা’র পডকাস্ট শো। এতে সোহেল রানা নিজ জীবনের কথা বলবেন ‘আমি সোহেল রানা’ শোতে।

সেলিব্রিটি পডকাস্ট ‘আইজ অন স্টার ডায়েরি’ শোতে উপস্থাপক সৈকত সালাহউদ্দিন এর মুখোমুখি হয়েছেন চার জনপ্রিয় তারকা। চাঁদরাতে থাকছেন সিয়াম। ঈদের দ্বিতীয় দিন বুবলী। ঈদের চতুর্থ দিন তমা মির্জা। এই তিন জনপ্রিয় চিত্রতারকার পাশাপশি আইজ অন এর ঈদ আয়োজনের শেষ দিনে থাকছেন জনপ্রিয় কন্ঠতারকা আঁখি আলমগীর।

চাঁদরাতসহ ঈদের ছয় দিনের আয়োজন প্রচার হবে প্রতিদিন রাত দশটায় আইজ অন স্টুডিও (Eyes On Studio) ইউটিউব চ্যানেল ও আইজ অন (Eyes On) পেজে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর