বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
সব প্রস্তুতি সম্পন্ন—২৯৯ আসনে সব ব্যালট পৌঁছেছে জানালো ইসি সচিব দুর্নীতিতে ১৪তম থেকে ১৩তম অবস্থানে বাংলাদেশ ড. ইউনূসসহ সকল উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ: কার কেমন? নির্বাচনে ৪২ হাজার ৬৫৯টি কেন্দ্র—ঝুঁকিপূর্ণ ৫০ শতাংশ ভয় নয়—সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান: জাতির উদ্দেশে বাংলাদেশের প্রধান উপদেষ্টা নাগরিকদের দুর্বল রেখে রাষ্ট্রকে শক্তিশালী করা অসম্ভব: তারেক রহমান কুড়িগ্রামে সেনাবাহিনীর হেলিকপ্টার র‌্যাপলিং প্রদর্শন কুড়িগ্রামে ধানের শীষের প্রচারণায় রুহুল কবির রিজভী ভোটের দিন যেসব প্রতিষ্ঠান খোলা, যেগুলো বন্ধ তরুণদের হাতে ভবিষ্যৎ তুলে দেওয়ার অঙ্গীকার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বললো ডা. শফিকুর রহমান
ত্রয়োদশ সংসদ নির্বাচন:
[caption id="attachment_23460" align="alignnone" width="2560"] Print[/caption]

মায়ানমারে সপ্তাহব্যাপী জাতীয় শোক ঘোষণা

প্রকাশের সময়: মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫

৭.৭ মাত্রার ভূমিকম্পে মায়ানমারে ২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এ ঘটনায় মায়ানমারের সামরিক সরকার এক সপ্তাহের জাতীয় শোক ঘোষণা করেছে। মঙ্গলবার ১এপ্রিল দুপুর ১২টা ৫১ মিনিটে এক মিনিট নীরবতা পালন করা হবে, ঠিক যে সময় শুক্রবার ভূমিকম্পটি আঘাত হেনেছিল।

প্রতিবেশী থাইল্যান্ডেও ভূমিকম্পে অন্তত ২০ জন নিহত হয়েছেন।-খবর তোলপাড়।

ব্যাংককে ফাটল ধরা ভবন থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। উভয় দেশের উদ্ধারকারীরা এখনো জীবিতদের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছে, যদিও ভূমিকম্পের পর প্রথম ৭২ ঘণ্টা অতিবাহিত হওয়ার পর কারো বেঁচে থাকার আশা ম্লান হয়ে যাচ্ছে।

জাতিসংঘ বলছে, ভূমিকম্প চার বছরের গৃহযুদ্ধের মধ্যে থাকা মায়ানমারে ইতিমধ্যেই ভয়াবহ সংকট আরো জটিল করে তুলেছে। ধ্বংসযজ্ঞ সত্ত্বেও প্রতিবেদনে বলা হচ্ছে, দেশটির সামরিক নেতারা এখনো গণতন্ত্রপন্থী বিদ্রোহী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল মান্দালয়ে বিদ্যুৎ নেই, পানীয় জল নেই। কিছু দোকান খোলা থাকলেও লম্বা লাইন এবং খুব ভিড় দেখা গেছে। এ ছাড়া ইন্টারনেট, যোগাযোগব্যবস্থাও ক্ষতিগ্রস্ত। শহরটি পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

মায়ানামারের এই সংকটে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, চীনসহ আরো একাধিক দেশ। ভারত, চীন, মালয়েশিয়া, থাইল্যান্ডসহ অনেক প্রতিবেশী দেশ মায়ানমারে আর্থিক সাহায্য পাঠিয়েছে। এর সঙ্গে সঙ্গে অনেক উদ্ধারকারী দলও পাঠানো হয়েছে। দুর্যোগকবলিত মায়ানমারের জন্য ভারত ‘অপারেশন ব্রহ্মা’ চালু করেছে।

সূত্র : এএফপি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর