বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম
রাজারহাটে কালো আইন বাতিল, বৈষম্য নিরসন ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে অবস্থান কর্মসূচি পালিত কুড়িগ্রামে পানিতে ডুবে মামা-ভাগ্নে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু সাংবাদিক হত্যায় একটানা ৩ বছর ধরে শীর্ষে ইসরায়েল যুক্তরাষ্ট্র ফেরত ৩১ বাংলাদেশির মুখে ভয়াবহ নির্যাতনের বর্ণনা বুধ অথবা বৃহস্পতিবার তফসিল ঘোষণা কুড়িগ্রামেও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত উলিপুরে অদম্য নারীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান উলিপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হাসান আহবায়ক ও সামিউল সদস্য সচিব উলিপুরে জিয়া সাইবার ফোর্সের আংশিক আহবায়ক কমিটি ঘোষনা কুড়িগ্রাম সরকারি কলেজে ছাত্রসংসদ নির্বাচনের দাবিতে স্মারকলিপি
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

সাবেক এমপিদের শখের গাড়ি ফেরত যাচ্ছে জাপানে

প্রকাশের সময়: বুধবার, ২ এপ্রিল, ২০২৫

সাবেক চার এমপির আনা বিলাসবহুল ৪টি গাড়ি ফেরত পাঠানো হচ্ছে। এসব গাড়ি তারা শুল্কমুক্ত সুবিধায় জাপান থেকে এনেছিলেন। এদের মধ্যে রয়েছেন কক্সবাজার-১ আসনের সাবেক এমপি মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহম্মদ ইবরাহিম, নীলফামারী-৪ আসনের সিদ্দিকুল আলম, দিনাজপুর-১ আসনের মুহাম্মদ জাকারিয়া ও সংরক্ষিত আসনের নাসিমা জামান ববি।-খবর তোলপাড়।

বারবার নোটিশ করেও এসব সংসদ সদস্যর কোনো সাড়া পায়নি কাস্টমস। এ অবস্থায় গাড়ি চারটি নিলামে তুলেছিল কাস্টমস কর্তৃপক্ষ। নিলামেও কোনো সাড়া পাওয়া যায়নি। উপায় না পেয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সরবরাহকারী দেশ জাপানে গাড়িগুলো ফেরতের উদ্যোগ নিয়েছে।

এরই মধ্যে একটি গাড়ি ১৮ ফেব্রুয়ারি প্রাডো ল্যান্ড ক্রুজার গাড়িটি পানামা পতাকাবাহী লোটাস লিডার জাহাজে করে জাপানে পাঠানো হয়। এটি সিদ্দিকুল আলম এনে ছিলেন। অপর ২টি গাড়ি ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

এছাড়া মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহীমের ল্যান্ড ক্রুজার গাড়িটিও একই ভাবে ফেরত পাঠানোর প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর