বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম
কুয়াশার সঙ্গে আসছে শৈত্যপ্রবাহ, বাড়বে দুর্ভেোগ ২৮ কুড়িগ্রাম-৪ আসনের “জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে” তথ্য গোপনের অভিযোগ উঠেছে বদলগাছী উপজেলা প্রেসক্লাবের অভিষেক মোটরসাইকেল কিনে না দেয়ায় গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করলো স্কুলছাত্র নড়াইলে ইট ভাটায় অভিযানে ২ লাখ টাকা জরিমানা নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত ভূমিকম্পজনিত ক্ষয়ক্ষতি এড়াতে ১০ সুপারিশ দিরো এডাব ও ক্যাপস রাজারহাটে লাঠিয়ালের পাঠ সার্বজনীন মহাদেব মন্দিরে মহাদেব পূজা ও মিলন মেলা অনুষ্ঠিত রাজারহাটে গলায় রশি দিয়ে দুই সন্তানের জননীর আত্মহত্যা কু‌ড়িগ্রা‌মে ট্রা‌কের ধাক্কার সাবেক সেনা সদস্যর মৃত‌্যু, ছে‌লে আহত
শোকার্ত:

এসএসসি পরীক্ষা পেছানোর দাবিতে ‘অসহযোগ আন্দোলনের’ ডাক শিক্ষার্থীদের

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫

পরিবর্তিত সূচি অনুযায়ী আগামী ১০ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। তবে পরীক্ষা এক মাস পেছানোসহ দুই দাবিতে সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে শিক্ষার্থীরা।-খবর তোলাপাড়।

দুই দাবি নিয়ে এ আন্দোলনের ডাক দেয় শিক্ষার্থীরা। তাদের দুই দাবি হলো- পরীক্ষা এক মাস পেছানো এবং সব পরীক্ষায় তিন থেকে চার দিন বন্ধ দেওয়া।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল ১১টা থেকে জাতীয় শহীদ মিনারের সামনে থেকে শুরু হয়ে ঢাকা শিক্ষা বোর্ড পর্যন্ত এলাকায় বিকেল ৫টা পর্যন্ত এই আন্দোলন চলার ঘোষণা দেয় শিক্ষার্থীরা। আর অন্য জেলার শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডে আন্দোলন করবেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি না মানলে পরীক্ষায় অংশ নেবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন এসএসসির পরীক্ষার্থীরা।

দাবির যৌক্তিকতা হিসেবে পরীক্ষার্থীরা জানিয়েছে, রমজান মাসে রোজা রেখে ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নেওয়া সম্ভব হয়নি।

এ ছাড়া ঈদের পরপরই পরীক্ষা হওয়ায় পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া সম্ভব হচ্ছে না। তাই এক মাস সময় দিলে ভালোভাবে প্রস্তুতি নেওয়া যাবে। আন্দোলনরত শিক্ষার্থীরা আরো জানিয়েছে, গরমে একটানা পরীক্ষা দেওয়া সম্ভব নয়। গরমে একটানা পরীক্ষা দিলে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর