রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শোকার্ত:

ফেনীর সীমান্তবর্তী এলাকা থেকে ১৬ টি ভারতীয় গরু আটক করলো বিজিবি

প্রকাশের সময়: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

কামরুল হাসান লিটন,ফেনী:

ঈদুল আযহাকে সামনে রেখে ফেনীর ২২ কি:মি: সীমান্তবর্তী এলাকায় চোরাচালানী চক্র কৌশলে সক্রিয় হয়ে উঠেছে। গত বৃহস্পতিবার(৩ এপ্রিল) রাতে ফেনীর বিজিবির নিয়মিত টহল দল ফুলগাজী ও ছাগলনাইয়া সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে সীমান্ত পিলার ২১৮৫ হতে আনুমানিক ৩ শত বাংলাদেশের অভ্যন্তরে ফেনা পুস্কুনী নামক স্থান হতে ১৬টি ভারতীয় গরু জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৬,২০,০০০/- টাকা।জব্দকৃত ভারতীয় গরুগুলো স্থানীয় শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

ঈদকে সামনে রেখে ফেনী ব্যাটালিয়ন(৪ বিজিবি) ফেনীর সীমান্তবর্তী এলাকায় টহল জোরদার করায় চোরাচালানী চক্র নানা কৌশল অবলম্বন করতে দেখা গেছে। ইতিমধ্যে ফেনী বিজিবির টহল দলের হাতে কয়েক কোটি টাকার ভারতীয় বিভিন্ন পন্য আটক করা হয়। তবে সক্রিয় কোন চোরাচালানী চক্রকে বিজিবি এখন পর্যন্ত আটক করতে পারেননি। এলাকা ভিত্তিক চোরাচালানী চক্রকে গ্রেফতার করা গেলে ভারতীয় অবৈধ পণ্য বাংলাদেশে আসা রোধ করা সম্ভব বলে সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী মানুষ মনে করেন। এ চক্রের নানাবিধ অপরাধের কারণে সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী সাধারন মানুষ নির্যাতনের স্বীকার হতে হয় বলে তারা জানান।

এই ব্যাপারে ফেনী ব্যাটালিয়ন(৪ বিজিবি) পরিচালক লেঃ কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, ঈদ উপলক্ষে সীমান্তবর্তী এলাকায় চোরাচালানকারী চক্ররা সক্রিয় হয়ে উঠেছে।

সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশরোধে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) কর্তৃক আভিযানিক কর্মকান্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এছাড়া চোরাচালানের বিরুদ্ধে বিজিবির জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। চোরাচালান প্রতিরোধে শক্ত অবস্থানে রয়েছে বিজিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর