রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম
রাজারহাটে তরুণের অভিযান গ্রন্থাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত উলিপুরে জাতীয় পার্টির ৫ নেতাকে অব‌্যাহ‌তি কুড়িগ্রাম জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক হোসেন আলীর ইন্তেকাল ভারত সীমান্তের ৬২ কারখানায় উৎপাদন হচ্ছে ফেনসিডিলের বিকল্প ৪ নেশার সিরাপ ভোটারদের উদ্বুদ্ধ করতে কুড়িগ্রামে ভ্রাম্যমাণ ট্রাকযোগে সংগীতানুষ্ঠান সীমান্তে গুলিবিদ্ধ শেষ অবধি শিশু আফনান মারা গেল প্রেমের সপ্তাহ শুরু, জেনে নেয়া যাক কোন দিন কী দিবস? জেলের ঘানি টানতে পারলো না ঠাকুরগাঁওয়ের সাবেক এমপি রমেশ চন্দ্র সেন হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ সরকারের বিবৃতিতে যমুনায় আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোড়েনি
ত্রয়োদশ সংসদ নির্বাচন:
[caption id="attachment_23460" align="alignnone" width="2560"] Print[/caption]

পরশুরাম সীমান্তে তানজানিয়ান নাগরিক আটক

প্রকাশের সময়: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫


কামরুল হাসান লিটন, ফেনী :

ফেনীর পরশুরামের কালিকাপুর সীমান্তে তেনজানিয়ান এক নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক নাগরিকের নাম আমিনা শাবানি (৩৩)। রবিবার(৬ মার্চ) রাত ৯টায় সে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে উপজেলার মির্জানগর ইউনিয়নের নিজ কালিকাপুর সীমান্ত থেকে তাকে আটক করা হয়।

বিজিবি সূত্র জানায়, নিজ কালিকাপুর বিজিবি ক্যাম্পের টহলদলের অভিযানে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে পূর্ব নিজ কালিকাপুর মজুমদার বাড়ীর মসজিদের সামনে ওই তানজানিয়ান নামে মহিলা নাগরিককে আটক করা হয়। আটক ওই নাগরিক তানজানিয়ার নায়মাঙ্গানা প্রদেশের বাসিন্দা।
তানজানিয়ান নামে এ নারীকে ভারতে পাচারের সাথে স্থানীয় মোতালেব ও সুমন নামে দুই পাচারকারী চক্র জড়িত রয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
উল্লেখ্য যে, গত এক বছরে নিজ কালিকাপুর ও বিলোনিয়া সীমান্ত থেকে ৯ জন নাইজেরিয়া, সোমালিয়া,জাম্বিয়া ও সুদানের নাগরিককে আটক করেছেন বিজিবি সদস্যরা।

পুলিশ সুত্রে জানা যায়, ঐদিন রাত ৯ টার দিকে তাকে পরশুরাম মডেল থানায় সোপর্দ করা হয়েছে। পরশুরাম মডেল থানার ওসি (তদন্ত) মাকসুদ আহমেদ বলেন, আটক ওই নাগরিকের বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে মামলা দায়ের করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর