রাজারহাটে জামায়াতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
আমিনুল ইসলাম:
সোমবার(৭ এপ্রিল) বিকালে বিশ্বব্যাপী মজলুম গাজাবাসীদের আহুত হরতালের সমর্থনে কুড়িগ্রামের রাজার হাটে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(৭এপ্রিল) বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজার হাট উপজেলা শাখার উদ্যোগে জামায়াতের আমির মাওলানা কফিল উদ্দিনের নেতৃত্বে রাজার হাট বাজার জামে মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে রাজারহাট উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সোনালী ব্যাংক চত্বরে মিলিত হয়।
এ সময় বক্তব্য রাখেন জামায়াতের উপজেলা আমির মাওলানা কফিল উদ্দিন, অধ্যক্ষ ও জামায়াতের সাবেক উপজেলা আমির খলিলুর রহমান ও ছাত্র শিবিরের সুজন মিয়া। বক্তারা বলেন- শিশু, নারী ও নিরীহ মানুষদের ওপর ইসরায়েলি হামলা আজ মানবতাকেও প্রশ্নের মুখে ফেলেছে। অথচ বিশ্ব আজ নিশ্চুপ। কোথায় গেল সেই মানবতা, কোথায় গেল নৈতিকতা?









Chief Editor-Dipali Rani Roy