রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
উলিপুরে জাতীয় পার্টির ৫ নেতাকে অব‌্যাহ‌তি কুড়িগ্রাম জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক হোসেন আলীর ইন্তেকাল ভারত সীমান্তের ৬২ কারখানায় উৎপাদন হচ্ছে ফেনসিডিলের বিকল্প ৪ নেশার সিরাপ ভোটারদের উদ্বুদ্ধ করতে কুড়িগ্রামে ভ্রাম্যমাণ ট্রাকযোগে সংগীতানুষ্ঠান সীমান্তে গুলিবিদ্ধ শেষ অবধি শিশু আফনান মারা গেল প্রেমের সপ্তাহ শুরু, জেনে নেয়া যাক কোন দিন কী দিবস? জেলের ঘানি টানতে পারলো না ঠাকুরগাঁওয়ের সাবেক এমপি রমেশ চন্দ্র সেন হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ সরকারের বিবৃতিতে যমুনায় আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোড়েনি নিউক্যাসলকে বিদায় করে ফাইনালে সিটি
ত্রয়োদশ সংসদ নির্বাচন:
[caption id="attachment_23460" align="alignnone" width="2560"] Print[/caption]

দাপুটে জয়ে প্রস্তুতি সারলো বাংলাদেশের মেয়েরা

প্রকাশের সময়: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

নারী ওয়ানডে বিশ্বকাপ নিশ্চিত করতে বাছাই পর্ব খেলতে হচ্ছে বাংলাদেশ নারী দলকে। তার আগে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল টাইগ্রেসরা। রোববার (৬ এপ্রিল) আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল টাইগ্রেসরা। ৫ উইকেটের দাপুটে জয়ে প্রস্তুতি সেরেছে নিগার সুলতানা জ্যোতির দল।-খবর তোলপাড়।

লাহোরে আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেট হারিয়ে ২৫১ রান সংগ্রহ করে স্কটল্যান্ড। জবাবে ব্যাটিংয়ে নেমে ৫১ বল হাতে রেখে পাঁচ উইকেটের জয় বাংলাদেশ।

ব্যাট হাতে বেশ সাবলীল ছিলেন সোবহানা মোস্তারী। ৫৭ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জেতান তিনি। এ ছাড়া ৪৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ফারজানা হক। রিতু মনি করেন ৩৪ রান।

স্কটল্যান্ডের হয়ে হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন তিন ব্যাটার। সারাহ ব্রেইস করেন ৫৮ রান, ডার্সি কার্টার করেন ৫৫ এবং ক্যাথেরেইন ফ্রেজার খেলেন ৫২ রানের অপরাজিত ইনিংস। ক্যাথেরেইন ব্রেইস খেলেন ৩১ রানের ইনিংস। বাংলাদেশের হয়ে বল হাতে দুটি উইকেট নেন রিতু মনি। একটি উইকেট তুলে নেন মারুফা আক্তার।

নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ থাইল্যান্ডের বিপক্ষে আগামী ১০ এপ্রিল। এর আগে ৮ এপ্রিল আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের মেয়েদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর