শিরোনাম
রাজারহাটে আগুনে পুড়ে ২টি গালামালের দোকানের ৪লাখ টাকার মালামাল ভস্মিভূত
প্রহলাদ মন্ডল সৈকত:
কুড়িগ্রামের রাজারহাটে আগুনে পুড়ে ২টি গালামালের দোকানের ৪লাখ টাকার মালামাল ভস্মিভূত হয়েছে।
ক্ষতিগ্রস্থ দোকান দু’টির মালিক জানান, উপজেলার চাকিরপশার ইউনিয়নের নীলের কুটি গ্রামের নীলের কুটি স্কুলের সামনে নুরনবী ও শেফালী বেগমের পৃথক ২টি গালামালের দোকান । ঘটনার দিন গত সোমবার গভীর রাতে দুটি দোকানে আগুন লাগে। এলাকাবাসীর চিৎকারে মানুষজন ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা করে। খবর পেয়ে রাজারহাট ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিভাতে সক্ষম হন।
আগুনে পুড়ে ২টি দোকানের ফ্রিজ, টিভি, ভোজ্যপণ্য ছাই হয়ে যায়।
এলাকবাসীরা ধারনা করছে বৈদ্যুতিক সর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত হতে পারে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর









Chief Editor-Dipali Rani Roy