উলিপুরে প্রধান শিক্ষক মোন্নাফ আলী খাঁনের ইন্তেকাল
আব্দুল মালেক:
কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের দক্ষিণ মধুপুর কবিরাজ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোন্নাফ আলী খাঁন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে মরিয়ম চক্ষু হাসপাতালের হৃদরোগে আক্রান্ত হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৫৩) বছর।
আগামীকাল বুধবার সকাল ৯ টায় উলিপুর পৌরসভার আব্দুল হাকিম মৌজার দাড়ারপাড় এলাকার গ্রামের বাড়িতে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মৃতকালে স্ত্রী, এক কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা নার্গিস ফাতেমা তোকদার, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ উপজেলা শাখার আহ্বায়ক রাকিবুল হাসান রাশেদ, সদস্য সচিব জোবায়দুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।









Chief Editor-Dipali Rani Roy