শিরোনাম
ত্রয়োদশ সংসদ নির্বাচন:
রংধনু গ্রুপের হেড অব মিডিয়া সাইফুল ইসলাম আটক
ঢাকার বনানীর ইউনিক রিজেন্সি হোটেলে মাদকবিরোধী অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ অভিযানে রংধনু গ্রুপের হেড অব মিডিয়া ও নৃত্যপরিচালক মো. সাইফুল ইসলামকে মাদকদ্রব্যসহ আটক করা হয়েছে।
শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে ডিএনসির মেট্রো উত্তর কার্যালয়ের উপপরিচালক শামীম আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন। -খবর তোলপাড়।
তিনি জানান, বৃহস্পতিবার রাতে বনানী এলাকায় পরিচালিত অভিযানে সাইফুল ইসলামসহ আরও দু’জনকে আটক করা হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে প্রায় ৬ কেজি শিশা, শিশা সেবনের জন্য ব্যবহৃত ১৩টি হুক্কা, ১৬টি খালি মদের বোতল এবং ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
জব্দকৃত মাদকদ্রব্য ও আলামতসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিএনসি।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর









Chief Editor-Dipali Rani Roy