সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
এনসিপিসহ ৩টি দলের নতুন নির্বাচনী জোট ঘোষণা ৫ বছরের প্রেমের ইতি, বিয়ে হচ্ছে না স্মৃতি–পলাশের ঢাকায় আসবে ফিফা বিশ্বকাপ ট্রফি সুন্দর ভবিষ্যৎ গড়তে গুণগত শিক্ষার বিকল্প নাই জানালো রংপুরে পররাষ্ট্র উপদেষ্টা কুড়িগ্রামে হাজীদের নিয়ে গঠিত ‘যিয়ারাতুল হারামাইন’ সংগঠনের প্রথম বছর পূর্তি পালিত নির্বাচন যত বিলম্ব হবে সংকট তত বাড়বে বললো কুড়িগ্রামে মাহমুদুর রহমান মান্না কুড়িগ্রামে স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত এমপিও স্থগিত, স্বীকৃতি বাতিল হচ্ছে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের বিদেশ থেকে পোস্টাল ভোট দিতে নিবন্ধন করেছেন ২ লাখ ২৩ হাজার প্রবাসী ১১৮১ কোটি ৫০ লাখ টাকার জনস্বাস্থ্য প্রকল্প ঝুলছে
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

অনৈতিকতার অভিযোগে অভিনয় ছাড়ার ঘোষণা নেহার

প্রকাশের সময়: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

সিন্ডিকেটের কারণে অনেক অভিনয়শিল্পী মূল্যায়ন পাচ্ছেন না। অনেক সময় সোশ্যাল মিডিয়ায় ফলোয়ারের সংখ্যা বিবেচনা করেও নাটক, সিরিজ বা সিনেমায় অভিনয়শিল্পী নেওয়া হয়। এমন অভিযোগ প্রায়ই শোনা যায় ইন্ডাস্ট্রিতে। এ ধরনের অনৈতিকতার অভিযোগ এনে অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন অভিনেত্রী নিদ্রা দে নেহা।-বিনোদন তোলপাড়।

সোশ্যাল মিডিয়ায় নেহা জানান, ইন্ডাস্ট্রিতে মেধা আর পরিশ্রমকে মূল্যায়ন করা হয় না। জনপ্রিয়তা, ফলোয়ার কিংবা সিন্ডিকেটের অংশ হলেই পাওয়া যায় কাজের মূল্যায়ন। ফেসবুকে নেহা লেখেন, ‘আমি সব সময় শিল্প, সংস্কৃতি, অভিনয়—এসবের সঙ্গেই জড়িত থাকতে চেয়েছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, আমার অভিনয়ের প্রতি যে ভালোবাসা ছিল তা প্রতিনিয়ত অন্যায় আর অবমূল্যায়নের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। আমি আর এই নোংরা পরিবেশের অংশ হতে চাই না।’

পরিশ্রম করলেও সঠিক মূল্যায়ন পাচ্ছেন না জানিয়ে নেহা লেখেন, ‘গত ৫ বছর ধরে নিজেকে একজন ভালো অভিনেত্রী হিসেবে গড়ে তুলতে পরিশ্রম করেছি। কিন্তু যেসব অন্যায় আমার সঙ্গে হয়েছে, তার কারণে এখন কোনো কাজেই নিজেকে সম্পৃক্ত রাখতে পারছি না। এই মিডিয়া ইন্ডাস্ট্রি নিয়ে আমার আগ্রহ দিন দিন কমে যাচ্ছে। এখানে বেশির ভাগ ক্ষেত্রেই মেধা আর পরিশ্রমের সঠিক মূল্য দেওয়া হয় না। যারা পেশাদার, যোগ্য, নিষ্ঠাবান এবং কাজের প্রতি আন্তরিক, তাদের ঠিকভাবে মূল্যায়ন করা হয় না। শুধু তাদের জনপ্রিয়তা বা ফলোয়ার কম বলে, বা তারা কোনো সিন্ডিকেটের অংশ নয় বলে। কখনো তারা নতুন বলে, কখনো প্রযোজকদের সঙ্গে ভালো সম্পর্ক না থাকার কারণে, তারা চাপা পড়ে যায়। আমি সবসময় মন থেকে কাজ করতে চেয়েছি, সততা আর ভালোবাসা দিয়ে কাজ করেছি। কিন্তু এসব জিনিস এখানে খুব একটা মূল্য পায় না।’ সব মিলিয়ে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন বলে জানান নেহা। এ কারণে হাতে থাকা কাজগুলোর প্রতি মনোযোগ দিতে পারছেন না।

২০২০ সালে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিয়ে শোবিজ যাত্রা শুরু নিদ্রা দে নেহার। বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করার পর অভিনয়ে অভিষেক ২০২৩ সালে গৌতম কৌরীর ওয়েব ফিল্ম ‘আন্তঃনগর’ দিয়ে। এরপর নাটক, সিরিজ ও সিনেমায় দেখা গেছে তরুণ এই অভিনেত্রীকে। চলতি মাসের শুরুতেই জানিয়েছিলেন, শাকিব অভিনীত ‘তাণ্ডব’ সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। শোনা যাচ্ছে, এ সিনেমাকে কেন্দ্র করেও জটিলতা সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর