বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার টন ডিজেল পৌঁছালো পার্বতীপুরে সভাপতি সফি খান, সাধারণ সম্পাদক মাহফুজার কুড়িগ্রাম প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে কমিটি ঘোষণা কুড়িগ্রামে অটোরিক্সার ধাক্কায় প্রাণ গেল বাই-সাইকেল আরোহীর জ্বালানি সংকট: দু’টি পেট্রোল পাম্প বন্ধ, ভোগান্তিতে কৃষক ও যানবাহন চালক রাজারহাটে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম, মায়ের দুধের অভাব ও দারিদ্র্যে নবজাতকদের খাবার জোগাড়ই বড় চ্যালেঞ্জ ফাামিলি কার্ডের উদ্বোধন, সাড়ে ৩৭ হাজার নারী পাচ্ছে ফাামিলি কার্ড উলিপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা অনুষ্ঠিত আইএসডিই এর উদ্যোগে কিং সালমান মানবিক সহায়তায় ৬০ হাজার পরিবারে খাবার প্যাকেট বিতরণ অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে বদলগাছী উপজেলা প্রেসক্লাবের সদস্য উজ্জল বহিষ্কার উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
সংসদ নির্বাচন:
https://www.banglaconverter.org/election

২৩৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে হারের শঙ্কায় টাইগ্রেসরা

প্রকাশের সময়: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে বেশ লক্ষ্য ছুঁড়ে দিয়েছে আইরিশ মেয়েরা। টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় পেতে হলে ২৩৬ রান করতে হবে নিগার সুলতানা জ্যোতিদের।-খবর তোলপাড়।

রবিবার (১৩ এপ্রিল) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে লরা ডিলানির ফিফটিতে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট ২৩৫ রান করেছে আয়ারল্যান্ড।

এদিন দলীয় ৬ রানে প্রতিপক্ষের ওপেনার সারাহ ফোর্বেস রান আউট হলে। দ্বিতীয় উইকেটে অবশ্য অ্যামি হান্টারের (৩৩) সঙ্গে ৫০ রানের জুটি গড়ে ম্যাচের হাল ধরেন অধিনায়ক গ্যাবি লুইস (২৪)। পরে দ্রুত দুই উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে বাংলাদেশ। তবে চতুর্থ উইকেটে জুটি গড়ে ম্যাচে দাঁড়িয়ে যান ওরলা প্রেন্ডারগাস্ট ও লরা ডিলানি।

৭২ রানের জুটি গড়ে আয়ারল্যান্ডকে দুই শর বেশি রান সংগ্রহের ভিত গড়ে দেন দুজনে। ৪১ রানে প্রেন্ডারগাস্ট ফিরলেও ফিফটি করেই থেমেছেন ডিলানি। দলের হয়ে সর্বোচ্চ ৬৩ রান করেছেন তিনি। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন রাবেয়া খান।

রান তাড়া করতে নেমে অবশ্য শুরুতেই ধাক্কা খেয়েছে বাংলাদেশও। ২ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ। দলীয় ১ রানে আউট হয়েছেন ফারজানা হক পিংকি। থাইল্যান্ডের বিপক্ষে জয়ের ম্যাচে ফিফটি করা পিংক আজ ডাক মেরেছেন। অন্যদিকে ইসমা তানজিম আউট হয়েছেন ২ রানে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৫ ওভারে ৬ উইকেটে ১৩৯ রান। ম্যাচ জিততে বাংলাদেশকে ৯০ বলে ৯৭ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর