সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
এনসিপিসহ ৩টি দলের নতুন নির্বাচনী জোট ঘোষণা ৫ বছরের প্রেমের ইতি, বিয়ে হচ্ছে না স্মৃতি–পলাশের ঢাকায় আসবে ফিফা বিশ্বকাপ ট্রফি সুন্দর ভবিষ্যৎ গড়তে গুণগত শিক্ষার বিকল্প নাই জানালো রংপুরে পররাষ্ট্র উপদেষ্টা কুড়িগ্রামে হাজীদের নিয়ে গঠিত ‘যিয়ারাতুল হারামাইন’ সংগঠনের প্রথম বছর পূর্তি পালিত নির্বাচন যত বিলম্ব হবে সংকট তত বাড়বে বললো কুড়িগ্রামে মাহমুদুর রহমান মান্না কুড়িগ্রামে স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত এমপিও স্থগিত, স্বীকৃতি বাতিল হচ্ছে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের বিদেশ থেকে পোস্টাল ভোট দিতে নিবন্ধন করেছেন ২ লাখ ২৩ হাজার প্রবাসী ১১৮১ কোটি ৫০ লাখ টাকার জনস্বাস্থ্য প্রকল্প ঝুলছে
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

জ্যোতির বিধ্বংসী ব্যাটিংয়ে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ

প্রকাশের সময়: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

নারী বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের প্রথম দুই ম্যাচে জয় পেয়েছিল বাংলার বাঘিনীরা। তারই ধারাবাহিকতায় আজ (১৫ এপ্রিল) তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে নামে তারা। আজকের ম্যাচে জিতলেই অনেকটা নিশ্চিত হয়ে যাবে বিশ্বকাপের টিকিট। এমন সমীকরণে আগে ব্যাট করতে ৬ উইকেট হারিয়ে ২৭৬ রানের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়ে বাংলাদেশ। এই সংগ্রহের পথে ফারজানা হক পিংকি, শারমিন আক্তার এবং নিগার সুলতানা জ্যোতির অর্ধশতক করেন।-খবর তোলপাড়।

আগে ব্যাট করতে নেমে ইশমা তানজিম এবং পিংকির ব্যাটে ৩৫ রানের জুটি গড়ে বাংলাদেশ। নবম ওভারে চ্যাটার্জির শিকার হয়ে দলীয় ৩৫ রানে ফেরেন ইশমা। ২৯ বলে ১৪ রান করেছেন এই ওপেনার। পরে দ্বিতীয় উইকেট জুটিতে খেলার হাল ধরেন শারমিন আক্তার এবং পিংকি।

শুরুতে দেখেশুনে ব্যাটিং করে ধীরে ধীরে রানের গতি বাড়াতে থাকেন তারা। ৬৭ বলে নিজের ক্যারিয়ারের ১৫তম অর্ধশতক পূর্ণ করেন ফারজানা। শারমিন ফিফটি করেন ৫১ বলে। ফিফটি করার পর দলীয় ১৩৮ রানে ক্যাথারিন ব্রাইসের বলে আউট হন শারমিন। ৭৯ বলে ৫৭ রান করে আউট হয়েছেন তিনি।

তবে পিংকি অধিনায়ক জ্যোতিকে নিয়ে বড় সংগ্রহের লড়াই চালিয়ে যান। পরে পিংকি ৮৪ বলে ৫৭ রানে আউট হলেও ৫৯ বচলে ৮৩ রানে অপরাজিত থাকেন জ্যোতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর