রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
উলিপুরে জাতীয় পার্টির ৫ নেতাকে অব‌্যাহ‌তি কুড়িগ্রাম জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক হোসেন আলীর ইন্তেকাল ভারত সীমান্তের ৬২ কারখানায় উৎপাদন হচ্ছে ফেনসিডিলের বিকল্প ৪ নেশার সিরাপ ভোটারদের উদ্বুদ্ধ করতে কুড়িগ্রামে ভ্রাম্যমাণ ট্রাকযোগে সংগীতানুষ্ঠান সীমান্তে গুলিবিদ্ধ শেষ অবধি শিশু আফনান মারা গেল প্রেমের সপ্তাহ শুরু, জেনে নেয়া যাক কোন দিন কী দিবস? জেলের ঘানি টানতে পারলো না ঠাকুরগাঁওয়ের সাবেক এমপি রমেশ চন্দ্র সেন হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ সরকারের বিবৃতিতে যমুনায় আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোড়েনি নিউক্যাসলকে বিদায় করে ফাইনালে সিটি
ত্রয়োদশ সংসদ নির্বাচন:
[caption id="attachment_23460" align="alignnone" width="2560"] Print[/caption]

বাংলাদেশ বিমান মন্ত্রণালয়ের দায়িত্ব পেল শেখ বশিরউদ্দীন

প্রকাশের সময়: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

অন্তর্বর্তী সরকারের বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দিন আরও একটি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। মঙ্গলবার (১৫ এপ্রিল) তাকে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দিয়ে মন্ত্রপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

শেখ বশিরউদ্দীন এতদিন বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন।-খবর তোলপাড়।

প্রজ্ঞাপন অনুযায়ী, শেখ বশিরউদ্দিন এখন থেকে বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাশাপাশি বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়েরও দায়িত্ব পালন করবেন।

এতদিন বিমান মন্ত্রণালয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অধীনে ছিল। বর্তমানে প্রধান উপদেষ্টার কাছে থাকা ৫টি মন্ত্রণালয় বা বিভাগ হলো— মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।

গত ১০ নভেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে দায়িত্ব পান আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশিরউদ্দিন।সেদিন সন্ধ্যায় বঙ্গভবনে নতুন উপদেষ্টা হিসেবে শপথ নেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর