বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:০৫ অপরাহ্ন
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

তবে কি ফের এক হচ্ছে তামান্না-বিজয়?

প্রকাশের সময়: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

তারকা জুটি বিজয় বর্মা ও তামান্না ভাটিয়া দু বছরের সম্পর্কের ইতি টেনেছেন বেশ কয়েকদিন আগে। বিয়ে করতে চাইছিলেন তামান্না। তাতেই নাকি বেঁকে বসেন বিজয়, ভেঙে যায় তাদের প্রেমের সম্পর্ক। যদিও তারা কেউই বিচ্ছেদ নিয়ে প্রকাশ্যে কিছুই বলেননি।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, কোনও রকম বিদ্বেষ তৈরি হোক চাননি তামান্না ও বিজয়। একে অন্যের থেকে নিঃশব্দেই আলাদা হয়েছেন। তবে এবার এক জ্যোতিষের কথায় উঠে এল বিচ্ছেদের একেবারে অন্য কারণ।-বিনোদন তোলপাড়।

প্রেম ভাঙা নিয়ে তামান্না বা বিজয় কেউ মুখ খুলতে না চাইলেও, এক খ্যাতনামা জ্যোতিষী জানালেন একেবারে অন্য তথ্য। তার কথায়, ‘তামান্না ও বিজয়ের সম্পর্কে মূল সমস্যা হলো অর্থ। তাদের মধ্যে মানসিক কিছু দ্বন্দ্ব রয়েছে।’

‘তবে এই সমস্যাটা এতটাই যে ভালোবাসা থাকা সত্ত্বেও পথ আলাদা হচ্ছে। একইসঙ্গে তামান্নার সময়টাও একেবারেই ভালো যাচ্ছে না।’ চলতি বছর দোল উৎসবেও তাদের একসঙ্গে দেখা গিয়েছিল। রাভিনা ট্যান্ডনের বাড়িতে একসঙ্গে দেখা গিয়েছিল তাদের। ভক্তদের মনে একটু আশাও জেগেছিল নিশ্চয়ই সব কিছু ঠিকই আছে।

তবে জ্যোতিষী আরও বলেন, ‘তামান্না ও বিজয়ের মধ্যে সম্পর্ক নষ্ট হবে না। ভালো বন্ধুত্ব থাকবে তাদের মধ্যে। এমনকি চলতি বছরের অক্টোবর-নভেম্বরে আবারও এক হতে পারেন তারা। কিন্তু বিয়ে হবে কি না, তা এখনই বলা যাবে না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর