মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম
রাজারহাটে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস’২০২৫ পালিত রাজারহাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস রাজারহাটে চাইল্ড নট ব্রাইড প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত স্ত্রীসহ মুক্তিযোদ্ধা হত্যা, অজ্ঞাতনামাদের আসামি করে মামলা কুড়িগ্রামে ফিস্টুলা নির্মূল বিষয়ে সাংবাদিকদের কর্মশালা ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ধান বীজ ও সার বিতরণ রাজারহাটে তিস্তার চরাঞ্চলের ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ শিক্ষকরা সাংবাদিকতা ও ওকলাতি করতে পারবে না সংশোধিত এমপিও নীতিমালা প্রকাশ কুড়িগ্রামে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন ‘অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ত্রয়োদশ সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার লক্ষে সকলের সহযোগীতা চাইলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

আওয়ামী লীগকে মিছিল করতে না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশের সময়: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

ভবিষ্যতে যেন আওয়ামী আর কোনও মিছিল করতে না পারে, সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার ১৯এপ্রিল রাজধানীর বিমানবন্দর থানা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।-খবর তোলপাড়।

জাহাঙ্গীরর আলম বলেন, পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে, যদি পুলিশ এটা ভালোভাবে নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, সাধারণ পুলিশ সদস্যদের নিজ বাড়ির বিভাগে পোস্টিং করার চিন্তা করছে সরকার।

এদিন বেলা ১১টা ১০ মিনিটে তিনি বিমানবন্দর থানা পরিদর্শনে যান। এ সময় তিনি থানার বিভিন্ন কক্ষ এবং ক্যানটিন পরিদর্শন করেন। সেই সঙ্গে কর্তব্যরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের আওতাধীন আরও তিনটি থানা পর্যায়ক্রমে পরিদর্শন করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সেগুলো হলো— উত্তরা পশ্চিম, তুরাগ ও উত্তরা পূর্ব থানা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর