রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রেসক্লাব রাজারহাটের আয়োজনে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রাম ও রাজারহাটে হঠাৎ শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনায় খরচ হবে ৮১ কোটি ৭০ লাখ টাকা রংপুরসহ ৫ সিটিতে প্রশাসক নিয়োগ সোনাহাট ব্রীজে গাড়ি প্রতি ১০ টনের অধিক মালামাল বোঝাইয়ের নিষেধাজ্ঞা মানছে না কেউ ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান তিস্তা নদী শাসন ও মহাপরিকল্পনার মাধ্যমে এটিকে নিয়ন্ত্রণ করার উদ্যোগ নেয়া হবে জানিয়েছে মন্ত্রী আসাদুল হাবিব দুলু নিজ হাতে ঝাঁড়ু দিয়ে পরিষ্কার করে ‘ক্লিনিং স্যাটারডে’ পালন করলেন রাজারহাট ইউএনও রাজারহাটে হিন্দু ছাত্রীকে শ্লীলতাহানি, অভিযুক্ত স্কুল শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের লঘুচাপের বর্ধিতাংশের প্রভাব: ৫ দিন দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস
সংসদ নির্বাচন:
https://www.banglaconverter.org/election

‘যথা সময়ে নির্বাচন না দিলে আ.লীগের মতো অন্তর্বর্তী সরকারকেও পালাতে হবে’

প্রকাশের সময়: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

লিবারেল ডেমোক্রেটি পার্টির (এলডিপি) সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল ড. অলি আহমদ বলেছেন, সংস্কারের নামে জনগণের সঙ্গে নাটক করছে অন্তবতীকালীন সরকার। সব রাজনৈতিক দল ঐকমত্য না হলে সংস্কারের নাটক করেও লাভ হবে না। যথা সময়ে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না করলে অন্তর্বর্তী সরকারকেও আওয়ামী লীগের মতো পালাতে হবে।

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে এলডিপিতে গণযোগদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। -খবর তোলপাড়।

গণঅভ্যুত্থানে হতাহতের ঘটনা তুলে ধরে অন্তবর্তীকালীন সরকারের কঠোর সমালোচনা করে কর্নেল অলি বলেন, দেশকে অস্থিরতা থেকে দূর করতে হলে সব রাজনৈতিক দলগুলোকে এক হতে হবে।

অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টাদের কথা কাজে কোনো মিল নেই উল্লেখ করে তিনি বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি ও বিনিয়োগ নিয়ে ফাঁকা বুলি ও মিথ্যা তথ্য দিয়ে বিগত ৮ মাসে ক্ষমতায় বসে আছেন তারা।

এ সময় দলটির মহাসচিব ড. রিদওয়ান আহমেদ বলেন, জুলাই আন্দোলনের সব কৃতিত্ব নিজেরা নিয়ে আজ বৈষম্যবিরোধী আন্দোলন দেশকে বৈষম্যের মধ্যে ফেলে দিচ্ছে।

আর এলডিপিতে যুক্ত হয়ে ড. চৌধুরী হাসান সারওয়ার্দী বলেন, সত্যিকারের সুখী সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণ করতে তিনি কাজ করবেন। শোষণহীন সুন্দর বাংলাদেশে গড়ার কথা দেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর