রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম
রাজারহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত কুড়িগ্রামে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে বাংলাদেশি নারী হস্তান্তর উলিপুরে রাতের আঁধারে অবৈধভাবে জমির মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা কুড়িগ্রামে ১৫ লাখ টাকার প্যান্ট পিস জব্দ করল বিজিবি রাজারহাটে আলুর বস্তায় মিলল ৯ কেজি গাঁজা ইরানের আইআরজিসি’র নতুন সর্বাধিনায়ক আহমাদ ওয়াহিদি ইরানের জাহাজ থেকে ২০৮ জনকে জীবিত উদ্ধার করল শ্রীলঙ্কা জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান প্রধানমন্ত্রীর গাঁজা সেবনের অপরাধে এক যুবকের ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড সাবেক উপদেষ্টা রিজওয়ানা ও খলিলুরকে গ্রেপ্তারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

ফুলবাড়ীতে আওয়ামী লীগের ৪ নেতা আটক

প্রকাশের সময়: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

রতিকান্ত রায়:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে আওয়ামী লীগের ৪ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ফুলবাড়ী থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের রোশন শিমুলবাড়ী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেম্বার ইসাহাক আলী (৭০)। বড়ভিটা ইউনিয়নের ধনীরাম ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান (৬৫)। নওডাঙ্গা ইউনিয়নের ফুলমতি এলাকার ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য হারুন অর রশিদ শাকিল (৩৫)। একই ইউনিয়নের গজেরকুটি ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম (৪০)।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, ফুলবাড়ীতে ছাত্র জনতার মিছিলে হামলার ঘটনায় ফুলবাড়ী থানায় দায়ের করা দুটি মামলায় তদন্তে প্রাপ্ত আসামিদের ধরতে রোববার দিবাগত রাতে বিশেষ অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে আওয়ামী লীগের ৪ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর