শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১১ অপরাহ্ন
ত্রয়োদশ সংসদ নির্বাচন:

২৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ

প্রকাশের সময়: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

​বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার চলমান প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে ২৫ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। এদিন নিজেদের দ্বিতীয় ইনিংস ৮২ রানে পিছিয়ে থেকে শুরু করে বাংলাদেশ। ইনিংসের শুরুতেই মাত্র ৪ রান সাদমান আউট হলে চাপে পড়ে বাংলাদেশ। তবে শুরুর সেই চাপ সামলে ১৩ ওভারে ৫৭ রান করে দ্বিতীয় দিন শেষ করে মাহমুদুল ও মুমিনুল। ফলে ২৫ রানে পিছিয়ে থেকেই দিনের খেলা শেষ করেছে নাজমুল হোসেন শান্তর দল।-খবর তোলপাড়।

এদিন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিনা উইকেটে ৬৭ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে জিম্বাবুয়ে। দিনের শুরুতেই বাংলাদেশকে আশা দেখান নাহিদ রানা। দুই ওপেনার ব্রায়ান বেনেট ও বেন কারানকে সাজঘরে ফেরান তিনি। কারান ৫৫ বলে ১৮ ও ব্রেনেট ৬৪ বলে ৫৭ রান করে আউট হন।

এরপর জিম্বাবুয়ে শিবিরে আঘাত হানেন আরেক পেসার হাসান মাহমুদ। ১২ বলে ২ রান করা নিক ওয়েলচকে সাজঘরে ফেরান তিনি। এরপর ক্রেইগ এরভাইন ও শন উইলিয়ামস মিলে চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন।

তবে দলীয় ১২৯ রানে ফের জিম্বাবুয়ের শিবিরে আঘাত হানেন নাহিদ। ৩৯ বলে ৮ রান করে সাজঘরে ফিরে যান জিম্বাবুয়ের অধিনায়ক। এরপর ক্রিজে আসা ওয়েসলি মাধেভেরেকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন উইলিয়ামস।

৪৮ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। সাবলীল ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন উইলিয়ামস। তবে দলীয় ১৭৭ রানে ৩৩ বলে ২৪ রান করে আউট হন মাধেভেরে।

এরপর নায়াশা মায়াভোকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন উইলিয়ামস। তবে দলীয় ১৯৩ রানে ১০৮ বলে ৫৯ রান করে আউট হন উইলিয়ামস।

এরপর দ্রুতই তিন উইকেট হারায় জিম্বাবুয়ে। মায়াভো ৩৫, ওয়েলিংটন মাসাকাদজা ৬ ও ব্লেসিং মুজারবানি ১৭ রান করে সাজঘরে ফিরে যান। শেষ ব্যাটার হিসেবে ভিক্টর নিয়াউচি আউট হলে ২৭৩ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। এতে ৮২ রানের লিড পায় তারা।

৮২ রানে পিছিয়ে থেকে খেলতে নেমে শুরুতেই উইকেট বিলিয়ে দেন সাদমান ইসলাম। দলীয় ১৩ রানের মাথায় ১০ বলে মাত্র ৪ রান করে আউট হন তিনি। তবে শুরুর সেই ধাক্কা সামলে দেখে-শুনে খেলতে থাকেন আরেক ওপেনার মাহমুদুল জয় ও মমিনুল। তাদের ৪৪ রানের অপরাজিত জুটিতে ভর করে দিন শেষে ১৩ ওভারে ৫৭ রান করে বাংলাদেশ। এতে মাহমুদুল জয় ৪২ বলে ২৮ ও মমিনুল ২৬ বলে ১৫ রান করে অপরাজিত আছেন।

ম্যাচের তৃতীয় দিনের খেলা আগামীকাল সকাল ১০টা থেকে শুরু হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর