
প্রহলাদ মন্ডল সৈকত:
লাইট হাউজ এর আয়োজনে কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কুড়িগ্রাম জেলায় Empowering Communities for Inclusive Disaster Resilience: A CSO-Media Partnership to Protect Safety of Women and Girls প্রকল্পের আওতায় ৫টি উপজেলায় (কুড়িগ্রাম সদর, রাজারহাট, উলিপুর, চিলমারী, রাজিবপুর) ইউরোপিয়ান ইউনিয়ন/ফ্রি প্রেস আনলিমিটেড/ আর্টিকেল১৯ এর আর্থিক সহায়তায় বাস্তবায়ন করছে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার(২২ এপ্রিল) চর রাজিবপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চর রাজিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে এলাহী। এসময় তিনি বলেন, চর রাজিবপুর উপজেলার তিনটি ইউনিয়নেই প্রতিবছরে বন্যার কবলে পড়ে, যার কারণে নদী গর্ভে বিলিন হয়ে যায় হাজার হাজার ঘরবাড়ি। অধিকাংশ মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেন। তাই দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে যারা আছেন সবাই যেন দুর্যোগকালীন সময়ে মানুষের পাশে দাড়াতে পারি।
তিনি আরও বলেন, লাইট হাউজ দুর্যোগ নিয়ে যে ভাবে কাজ করছে তাতে করে মানুষ দুর্যোগপূর্ব, দুর্যোগকালীন এবং দুর্যোগপরবর্তীতে যে করনীয় সে বিষয়ে সচেতন হতে পারবে।
প্রশিক্ষনে প্রশিক্ষক হিসেবে ছিলেন চর রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ এস এম আশিকুর রাহাত। তিনি দুযোর্গ কালীন সময়ে স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য ও সামাজিক স্বাস্থ্য বিষয়ে বিশদ আলোচনা করেন।
এছাড়া চর রাজিবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আতাউর রহমান দুর্যোগের মৌলিক ধারনা, দুর্যোগ পূর্ব, দুযোর্গ চলাকালীন ও দুর্যোগ পরবর্তী করনীয়সহন উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব ও কতর্ব্য নিয়ে আলোচনা করেন।
প্রশিক্ষণের উদ্দেশ্য, লাইট হাউজ, প্রকল্পের ধারনা এবং বিভিন্ন তথ্যচিত্র উপস্থাপন করেন লাইট হাউজ এর উপ-পরিচালক মোঃ সাদিক আল হায়াত।
প্রশিক্ষণ কর্মশালাটি আয়েজনসহ সঞ্চালনা করেন লাইট হাউজ এর প্রকল্প সমন্বয়কারী মোঃ জাহাঙ্গীর আলম।
প্রধান সম্পাদক- দিপালী রানী রায়
খামারবাড়ী, ফার্মগেট ঢাকা-১২১৫ ও ট্রাফিক মোড়, রাজারহাট-৫৬১০ থেকে প্রকাশিত। মোবাইল - ০১৭৭৩৩৭৪৩৬২, ০১৩০৩০৩৩৩৭১, নিউজ ইমেইল- dailytolpernews@gmail.com, বিজ্ঞাপন- prohaladsaikot@gmail.com