শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৪:১৬ পূর্বাহ্ন
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

কাশ্মীর: মোদিকে ড. ইউনূসের শোক বার্তা

প্রকাশের সময়: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

কাশ্মীরের পহেলগামে সংঘটিত সন্ত্রাসী হামলার ঘটনায় শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (২৩ এপ্রিল) তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদিকে দেওয়া এক বার্তায় শোক প্রকাশ করেন। বিষয়টি এক ফেসবুক পোস্টে জানিয়েছেন উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।-খবর তোলপাড়।

এক্স (সাবেক টুইট) বার্তায় নরেদ্র মোদিকে ড. ইউনূস বলেন, কাশ্মীরের পহেলগামে সংঘটিত সন্ত্রাসী হামলার ফলে প্রাণহানির জন্য আমার গভীর সমবেদনা গ্রহণ করুন। আমরা এই জঘন্য কাজের তীব্র নিন্দা জানাই। সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করছি।

এদিকে এ ঘটনায় ভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনায় নিরপরাধ মানুষের মর্মান্তিক মৃত্যুতে জোরালভাবে নিন্দা জানায় বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বুধবার এ নিন্দা জানায়।

এর আগে মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে পহেলগাঁওয়ের বাইসরন উপত্যকায় অস্ত্রধারীরা পর্যটকদের লক্ষ্য করে নির্বিচারে গুলি ছুড়লে ২৬ জন প্রাণ হারান। আহত হন কয়েকজন।

এ ঘটনার পর সৌদি আরবে থাকা নরেন্দ্র মোদী তার সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে এসেছেন। তিনি জানিয়েছেন, যারা এ ঘটনায় জড়িত তাদের এর চরম মূল্য পরিশোধ করতে হবে।

ভারতের সংবাদমাধ্যমগুলো সেদেশের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার বরাতে বলছে, হামলার জন্য পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার একটি শাখা সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (আরটিএফ) দায় স্বীকার করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর