সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
ত্রয়োদশ সংসদ নির্বাচন:

মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে রির্পোট করায় ফেনীতে ২ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫


কামরুল হাসান লিটন, ফেনী:

ফেনীতে মাদক ব্যবসায়ীকে নিয়ে সংবাদ করার জেরে দুই সাংবাদিকের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) ফুলগাজীর আমলী আদালতের বিচারক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাতেমা তুজ জোহরার আদালতে এ মামলা করেন ফুলগাজী ইউপি সদস্য রহিম উল্ল্যাহ।

মামলায় ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি ও স্থানীয় দৈনিক ফেনীর নিজস্ব প্রতিবেদক তারেক চৌধুরীকে এক নম্বর আসামি করা হয়েছে। এ ছাড়া আসামি হিসেবে বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসে’র সাবেক ফেনী জেলা প্রতিনিধি ও দৈনিক ফেনী পত্রিকার সম্পাদকের নাম উল্লেখ করা হলেও মামলার এজাহারে আরিফুল আমিন রিজভীর স্থলে লেখা হয় আরিফুর রহমান। এছাড়া দৈনিক ফেনীর রিপোর্টার হিসেবে মামুনুর রহমান, ঢাকা পোস্টের রিপোর্টার হিসেবে জামশেদ আলম অনিক ও ওমর ফারুকের নামও উল্লেখ করা হয়েছে।

মামলার এজাহারে নিজেকে জাতীয়তাবাদী দলের কর্মী ও আওয়ামী লীগ সরকারের সময়ে ইউপি সদস্য উল্লেখ করে তাকে সামাজিকভাবে হেয়পতিপন্ন করার উদ্দেশ্যে সংবাদ প্রকাশ করা হয়েছে বলে উল্লেখ করেন রহিম উল্ল্যাহ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ এপ্রিল দৈনিক ফেনীর সাংবাদিক পরিচয় দিয়ে রহিম উল্ল্যাহর সঙ্গে কিছু কথা বলার জন্য সময় চান তারেক চৌধুরী। গত ১৮ এপ্রিল চারজন সাংবাদিক দৈনিক ফেনী ও ঢাকা পোস্টের লোগো সম্বলিত বুম (মাইক্রোফোন) নিয়ে বাদীর ফার্নিচার দোকানে প্রবেশ করে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে প্রশ্ন করেন। তারা রহিম উল্ল্যাহর কাছে ঢাকা পোস্ট ও দৈনিক ফেনীর সাংবাদিক তারেক চৌধুরীকে খুশি করার জন্য ও সংবাদ প্রকাশ না করতে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। প্রকাশিত সংবাদের কারণে তার এক কোটি টাকার মানহানি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ব্যাপারে দৈনিক ফেনীর নিজস্ব প্রতিবেদক ও ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি তারেক চৌধুরী বলেন, এটি অনুসন্ধানী সংবাদ ছিল। স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে মুঠোফোনে রহিম উল্ল্যাহর বক্তব্য নিয়েছি। এতে তিনি সবকিছুর দায় স্বীকার করে এসব কর্মকাণ্ড তার পেশা হিসেবে মন্তব্য করেন। প্রতিবেদনে সেটিই লেখা হয়েছে। তিনি এজাহারে যা উল্লেখ করেছেন তা সম্পূর্ণ বানোয়াট ও কাল্পনিক।

দৈনিক ফেনীর সম্পাদক আরিফুল আমিন রিজভী কালেরকন্ঠকে জানান, এ ঘটনায় দৈনিক ফেনীর কোনো প্রতিবেদক রহিম উল্ল্যাহর সঙ্গে দেখা করেনি কিংবা তার দোকানেও যায়নি। চাঁদা চাওয়ার তো প্রশ্নই ওঠেনা। মামলা হামলা দৈনিক ফেনীর কর্মস্পৃহায় ব্যাঘাত ঘটাতে পারে না, পারেনি। দৈনিক ফেনী কারো পক্ষে কিংবা বিপক্ষে সংবাদ করে না, সত্য তথ্যে সংবাদ করে এবং করে যাবে।

এদিকে এ ঘটনার তীব্র প্রতিবাদ করে বিবৃতি দিয়েছে, সাংবাদিক ইউনিয়ন ফেনী। ইউনিয়নের ফেনী জেলা সভাপতি সিদ্দিক আল মামুন ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,একজন চোরাকারবারীর সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা সাংবাদিক সমাজ কোনভাবেই মেনে নিবে না। অবিলম্বে এ মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। সাথে আত্মস্বীকৃত চোরাকারবারি রহিম উল্লাহকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। সাংবাদিকদের বিরুদ্ধে এ ধরনের মামলা চলমান থাকলে পেশাদারিত্ব রক্ষায় আন্দোলনে যেতে বাধ্য হবে সাংবাদিক ইউনিয়ন ফেনী।

ফেনী রির্পোটাস ইউনিটির পক্ষ থেকেও তীব্র প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবী জানিয়ে বিবৃতি প্রদান করেন। রিপোর্টাস ইউনিয়নের সভাপতি দৈনিক নয়াদিগন্তের জেলা প্রতিনিধি শাহাদাত হোসেন ও সাধারন সম্পাদক এটিএন বাংলার জেলা প্রতিনিধি দিদারুল আলম বিবৃতিতে জানান, সমাজের অপরাধীর দেশ ও জাতির শত্রুদের বিরুদ্ধে সাংবাদিকেরা সব সময় সোর্চ্চার ছিল এবং থাকবে। সাংবাদিকদের বিরুদ্ধে এ ধরনের মামলা পেশাদারিত্ব রক্ষায় সাংবাদিকদের আন্দোলনে যেতে বাধ্য করেছে। অনতিবিলম্বে এ ধরনের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর