শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৬ পূর্বাহ্ন
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে অবৈধ পথে ভারতে অনুপ্রবেশের দায়ে বাংলাদেশি যুবক আটক

প্রকাশের সময়: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

হুমায়ুন কবির সূর্য:

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে অনুপ্রবেশের সময় এক বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৫এপ্রিল) আটক যুবকের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়ের করে দুপুর সাড়ে ১২ টার দিকে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আটক বাংলাদেশি যুবকের নাম শফিয়ার রহমান (৩২)। তিনি পার্শ্ববর্তী লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার নামড়িরহাট ইউনিয়নের মদনপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

ফুলবাড়ী থানা সুত্রে জানা গেছে, লালমনিরহাট ১৫ ব্যাটলিয়ন বিজিবির অধীন অনন্তপুর ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক মেইন পিলার নং ৯৪৩ এর সাব পিলার ৪ এর পাশ থেকে ১শ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাশিপুর ইউনিয়নের ধর্মপুর সীমান্তে ওই যুবককে আটক করে ক্যাম্পে নিয়ে আসা হয়। পরে বৃহস্পতিবার রাতে বিজিবি আটক বাংলাদেশি শফিয়ার রহমানকে ফুলবাড়ী থানায় সোপর্দ করেছে।
এ প্রঙ্গসে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, আটক বাংলাদেশি যুবকের বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করেছে। শুক্রবার দুপুরে আটক বাংলাদেশি যুবককে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে । #০১৭১৯০২৬৭০০


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর