সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
ত্রয়োদশ সংসদ নির্বাচন:

ফেনীর ফুলগাজীতে আড়াই লাখ টাকার ভারতীয় মালামালসহ যুবক গ্রেফতার

প্রকাশের সময়: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫


কামরুল হাসান লিটন,ফেনী:

ফেনীর ফুলগাজীতে প্রায় আড়াই লাখ টাকার ভারতীয় মালামালসহ একজনকে গ্রেফতার করেছে ফুলগাজী থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার আমজাদহাট ইউনিয়নের উত্তর ধর্মপুর এলাকার পিয়ার আহম্মদের পুরাতন মার্কেটের সামনে থেকে ভারতীয় Dabur AmLa Hair Oil, Emami 7 oil নামের ১৫শ ৮৫ পিস তৈলের বোতল ও এসব অবৈধ পণ্য বহনকারী সিএনজি অটোরিকশাসহ জব্দ করা হয়। জব্দকৃত অবৈধ মালামালের আনুমানিক মূল্য ২ লাখ ৪২ হাজার ৮৮৫ টাকা।

এ সময় সিএনজি অটোরিক্সায় থাকা মো: আব্দুল আল কাউসারকে(২৬) পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত কাউসার পরশুরাম উপজেলার বাউরখুমা গ্রামের আবুল হাসেমের ছেলে।

ফুলগাজী থানার ওসি মোহাম্মদ লুৎফর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৫৮৫ পিস ভারতীয় তৈল ও বহনকারী একটি সিএনজিসহ কাউসারকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর