সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম
রংপুরের বাংলাদেশ মেরিন একাডেমিতে ক্যাডেটদের গ্রাজুয়েশন প্যারেড অনুষ্ঠিত শ্রীবরদীতে হাতির আক্রমণে কন্টেন্ট ক্রিয়েটরের মৃত্যু উলিপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু মে‌ডি‌কেল পরীক্ষায় ব‌্যর্থ হ‌য়ে কুড়িগ্রামে বিদ্যুতের খুঁটিতে উঠে আত্মহনন কুড়িগ্রামে দুই দিনব্যাপী গার্লস ড্রিম ফেয়ারে উচ্ছ্বসিত তরুণিরা কুড়িগ্রামে ৩ ব্যাপী বিজয় মেলার উদ্বোধন কুড়িগ্রামে নাশকতার মামলায় তথ্য অফিসের মাইক অপারেটর শান্তসহ গ্রেফতার-২ পাক্ষিক আলোকিত রাজারহাট, তারিখ: ১৪/১২/২০২৫ইং রাজারহাটে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত জি-মেইলের জায়গা খালি করার সহজ ৫ কৌশল
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

বন্ধুর স্ত্রীর স‌ঙ্গে পরকীয়া, পু‌লিশ সদস‌্য প্রত‌্যাহার

প্রকাশের সময়: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫


আঞ্চলিক সংবাদদাতা, কুড়িগ্রাম:

কু‌ড়িগ্রা‌মের রৌমারী থানার এক পুলিশ সদস‌্যকে পরকীয়ার অভিযোগে প্রত্যাহার করা হয়েছে। গত বৃহস্পতিবার প্রত্যাহারাদেশ দেন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার।

অ‌ভিয‌ুক্ত ওই পু‌লিশ সদস‌্যর প্রত্যাহার হওয়া মোস্তাফিজুর রহমান।

জানা যায়, টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বাওপুর গ্রামের তারা মিয়া না‌মে এক যুবকের সঙ্গে ৮ বছর আগে রৌমারী উপজেলার মধ্য ইছাকুড়ি গ্রামের এক মেয়ের বিয়ে হয়। বি‌য়ের পর থে‌কে ওই ব‌্যক্তি রৌমারী‌তে ভাড়া বাসায় বসবাস ক‌রে আস‌ছেন। তাদের ঘরে একজন ছেলে সন্তান আছে। তি‌নি রৌমারী এলসি পোর্টে পাথর ভাঙার কাজ করতেন। পাশাপাশি তিনি বড়শি দিয়ে নদীতে মাছ ধরতেন। মাছ ধরার সুবাদে রৌমারী থানার কনস্টেবল মো. মোস্তাফিজুর রহমানের সঙ্গে তার পরিচয় হয়। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠায় মোস্তাফিজকে ওই যুবক তার ভাড়া বাড়িতে নিয়ে যান। কনস্টেবল মোস্তাফিজ সুযোগ বুঝে তারা মিয়ার স্ত্রীর মোবাইল নম্বর নেন। পরবর্তীতে দুজনের মধ্যে কথাবার্তা চলতে চলতে বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। বিষয়‌টি জানাজা‌নি হ‌লে ভুক্ত‌ভোগী স্বামী রৌমারী থানায় অ‌ভি‌যোগ ক‌রেন।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান বলেন, ওই পু‌লিশ সদস‌্য জ‌নৈক ব‌্যক্তির স্ত্রীর স‌ঙ্গে মোবাইল ফো‌নে কথা বলার মৌ‌খিক অ‌ভি‌যোগের ভি‌ত্তি‌তে তা‌কে প্রত‌্যাহার ক‌রে পু‌লিশ লাইন্সে সংযুক্ত করা করা হ‌য়ে‌ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর