বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৯ অপরাহ্ন
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

পুলিশ সাব-ইন্সপেক্টর পদের ফল প্রকাশ, উত্তীর্ণ ৫৯৯

প্রকাশের সময়: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ হয়েছে। প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে ৫৯৯ জন।

রবিবার (২৭ এপ্রিল) ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) নিয়োগ-২০২৫ এ অনুষ্ঠিত লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। পুলিশ সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে ফলাফল প্রকাশের কথা বলা হয়েছে। –খবর তোলপাড়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) নিয়োগ-২০২৫ এ নিয়োগের লক্ষ্যে লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার (Aptitude Test and Viva-voce) ফলাফলের ভিত্তিতে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন ৫৯৯ জন।

এ ছাড়াও মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের কোটায় সুপারিশকৃত প্রার্থী হলেন ৩০ জন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় সুপারিশকৃত প্রার্থী ২ জন এবং শারীরিক প্রতিবন্ধী কোটায় সুপারিশকৃত প্রার্থী ১ জন। মোট সুপারিশপ্রাপ্ত হলেন ৫৯৯ জন।

উত্তীর্ণ প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকায় অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য পরীক্ষার বিস্তারিত সময়সূচী যথাসময়ে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট (www.police.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড হতে প্রার্থীর নির্দিষ্ট মোবাইল নম্বরে এসএমএসের জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর