
সংবাদদাতা, কুড়িগ্রাম:
কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি-ক্রিয়া, মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির আয়োজনে, মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগীতায় এবং সুইডেন সরকারের অর্থায়নে কুড়িগ্রামে সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে উপকারভোগীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ১১টায় কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ হলরুমে এ সভা আনুষ্ঠানিকভাবে শুরু হয় ।
এ সময় সদর ইউএনও সাঈদা পারভীন এর সভাপতিত্বে এমজেএসকেএস'র জেলা সমন্বয়কারী মোঃ লুৎফর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, আঞ্চলিক সমন্বয়কারী মোঃ আব্দুস সালাম,কুড়িগ্রাম সদর থানার সাব ইন্সপেক্টর মোঃ আজমল হোসেন, এমজেএসকেএস প্রকল্প কর্মকর্তা রত্না রানী, ক্লাইমেট এ্যাকশন গ্রুপের যাত্রাপুর ইউনিয়ন সভাপতি মোঃ আবুল হোসেন, ইউনিয়ন পরিষদ সদস্য (৭,৮,৯ওয়ার্ড ) শ্যামলী সরকার প্রমুখ ।
প্রধান সম্পাদক- দিপালী রানী রায়
খামারবাড়ী, ফার্মগেট ঢাকা-১২১৫ ও ট্রাফিক মোড়, রাজারহাট-৫৬১০ থেকে প্রকাশিত। মোবাইল - ০১৭৭৩৩৭৪৩৬২, ০১৩০৩০৩৩৩৭১, নিউজ ইমেইল- dailytolpernews@gmail.com, বিজ্ঞাপন- prohaladsaikot@gmail.com