
কামরুল হাসান লিটন, ফেনী:
ফেনীতে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা বুধবার(৩০ এপ্রিল) সকালে ফেনী সার্কিট হাউস হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি একে এম আব্দুল হাকিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রেস কাউন্সিলের সচিব আব্দুস সবুর।একদিন ব্যাপি কর্মশালায় আলোচনা করেন, এডিসি মনজুরুল আহসান,জেলা তথ্য অফিসার আল আমিন ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।
প্রশিক্ষণে মুলপ্রন্ধের বিষয়বস্তসহ গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে ও হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা শীর্ষক বিভিন্ন উপদেশ ও নির্দেশনা মোতাবেক ব্যাপক আলোচনার মাধ্যমে ধারণা প্রদান করা হয়েছে। এ কর্মশালায় অংশগ্রহণ করেছেন ফেনীর কর্মরত ৪০ জন গণমাধ্যমকর্মী।
আলোচনা শেষে প্রশিক্ষিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন,প্রধান অতিথি বিচারপতি এ কে এম আবদুল হাকিম।
প্রধান সম্পাদক- দিপালী রানী রায়
খামারবাড়ী, ফার্মগেট ঢাকা-১২১৫ ও ট্রাফিক মোড়, রাজারহাট-৫৬১০ থেকে প্রকাশিত। মোবাইল - ০১৭৭৩৩৭৪৩৬২, ০১৩০৩০৩৩৩৭১, নিউজ ইমেইল- dailytolpernews@gmail.com, বিজ্ঞাপন- prohaladsaikot@gmail.com